বইমেলায় আদর্শ প্রকাশনীকে স্টল না দেওয়ায় পেন বাংলাদেশের নিন্দা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জানুয়ারি ২০২৩, ১৫:২৭আপডেট : ১৯ জানুয়ারি ২০২৩, ১৭:১৯

আসন্ন অমর একুশে গ্রন্থমেলা ২০২৩-এ আদর্শ প্রকাশনীকে স্টল বরাদ্দ না দেওয়ায় নিন্দা জানিয়েছে লেখক ও সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন পেন ইন্টারন্যাশনাল-এর বাংলাদেশ শাখা পেন বাংলাদেশ। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবাদমাধ্যমের তথ্য থেকে পেন বাংলাদেশ অবহিত হয়েছে যে আদর্শ প্রকাশনীর প্রকাশিত কিছু বই বাংলা একাডেমির নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক এবং সরকারবিরোধী বিভিন্ন বক্তব্য থাকায় বাংলা একাডেমি ওই প্রকাশনীকে স্টল বরাদ্দ দেয়নি।

পেন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পেন বাংলাদেশ বিশ্বাস করে প্রত্যেক মানুষের মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। ভিন্নমতের বই একটি প্রকাশক প্রকাশ করতে পারে। তাই বলে বইমেলায় তাদের স্টল বরাদ্দ না দেওয়া মত প্রকাশের স্বাধীনতাকে খর্ব করে। লেখার স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতাকে সম্মান জানাতে বাংলা একাডেমি এবং সরকারের প্রতি আহ্বান জানায় পেন বাংলাদেশ।

আরও পড়ুন- বাংলা একাডেমিতে স্টল না পেলে উচ্চ আদালতে যাবে আদর্শ প্রকাশনী

/ইউআই/এফএস/এমওএফ/
সম্পর্কিত
বইমেলা শেষ, শুরু হয়েছে পরিষ্কার–পরিচ্ছন্নতার কাজ
১৭ দিনে বইমেলায় বিক্রি প্রায় ১৭ কোটি টাকার বই
বইমেলায় কিশোর তানজীম রেদওয়ানের ‘এ চাইল্ডস কোশ্চেন টু কাইন্ডনেস’
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের