বীর মুক্তিযোদ্ধাদের নেতৃত্বে সার্চ কমিটি কেন হবে না: হাইকোর্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০২৩, ১৮:৪৯আপডেট : ২২ জানুয়ারি ২০২৩, ১৮:৪৯

দেশে কতজন প্রকৃত বীর মুক্তিযোদ্ধা রয়েছেন, তা যাচাই করতে বীর মুক্তিযোদ্ধাদের নেতৃত্বে সার্চ কমিটি কেন করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মামলার বিবাদীদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে রবিবার (২২ জানুয়ারি) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ড. খোন্দকার মোহাম্মদ মুশফিকুল হুদা, মাহাথীর মোহাম্মদ রাতুল ও ব্যারিস্টার মো. বাকীর হোসেন।

এর আগে একটি জাতীয় দৈনিকের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ঢাকার আরবান গেরিলা দল ক্র্যাক প্লাটুনের বীর মুক্তিযোদ্ধা ছিলেন সৈয়দ হাফিজুর রহমান। এরপর হাফিজুর রহমানকে শহীদ বীর মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিতে পরিবারের সদস্যরা আট বার আবেদন করেন। ১৯৭৪ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত এই আবেদন করা হয়। কিন্তু প্রতিবারই বাতিল হয় তাদের আবেদন। পরে সৈয়দ হাফিজুর রহমানকে রিটটি দায়ের করেন।

/বিআই/এফএস/
সম্পর্কিত
নোয়াখালীতে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনমুক্তিযোদ্ধাদের অসম্মান করলে গণঅভ্যুত্থান হবে, রাজাকারদের পাকিস্তানে পাঠানো হবে
মিরপুরের সেই বৃদ্ধার সঙ্গে মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা, তদন্ত চেয়ে রিট
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী