বায়ুদূষণে আবারও শীর্ষ অবস্থানে ঢাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জানুয়ারি ২০২৩, ১৪:৫৪আপডেট : ২৩ জানুয়ারি ২০২৩, ১৫:৫৯

বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় আবারও শীর্ষ অবস্থানে উঠে এসেছে ঢাকা। শুষ্ক মৌসুমের দূষণের মাত্রা বেড়ে যাওয়ার কারণে এই সময় প্রায়শই শীর্ষে উঠে আসে রাজধানী ঢাকা। দূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ এক্ষেত্রে একমাত্র সমাধান বলে মনে করছেন বায়ুদূষণ বিশেষজ্ঞরা।

সোমবার (২৩ জানুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত যুক্তরাষ্ট্রের বায়ুমান পর্যবেক্ষণ প্রতিষ্ঠান এয়ার কোয়ালিটি ইনডেক্সের (একিউআই) মাত্রা অনুযায়ী, ঢাকার অবস্থান শীর্ষ অবস্থানে চলে এসেছে। এতে বায়ুদূষণের মাত্রা প্রথমে ছিল ৩৩৩, পরে তা কিছুটা কমে দাঁড়ায় ২৭১ একিউআই সূচক।

একিউআই অনুযায়ী, ঢাকার পরে দ্বিতীয় অবস্থানে রয়েছে দিল্লি, একিউআই সূচকে মাত্রা ২১২। আর তৃতীয় অবস্থানে আছে উজবেকিস্তানের তাসকেন্ট শহর, মাত্রা ১৭৬। 

বায়ু বিশেষজ্ঞরা বলেন, একিউআই সূচক ১০১ থেকে ২০০-এর মধ্যে মাত্রা থাকলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ বলে চিহ্নিত করা হয়। শূন্য থেকে ৫০ পর্যন্ত ‘ভালো’। ৫১ থেকে ১০০ ‘মোটামুটি’, ১০১ থেকে ১৫০ পর্যন্ত ‘সতর্কতামূলক’, ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই মাত্রাকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। আর ৩০১-এর বেশি স্কোরকে ‘বিপজ্জনক’ বা দুর্যোগপূর্ণ বলা হয়।

এদিকে বায়ুদূষণ কমাতে ধুলাবালি নিবারণে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) অত্যাধুনিক স্প্রে ক্যাননের মাধ্যমে পানি ছিটাচ্ছে বলে জানা যায়। দুটি স্প্রে ক্যানন ডিএনসিসি এলাকার মহাসড়কে পানি ছিটানোর কাজে ব্যবহার করা হচ্ছে।

সোমবার (২৩ জানুয়ারি) দুপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেন। 

জানা যায়, বনানী নেভিগেট থেকে সকালে স্প্রে শুরু করে ক্যানন-১। এয়ারপোর্ট, উত্তরা হাউজ বিল্ডিং হয়ে আবার বনানী কবরস্থান এলাকায় এসে কাজ শেষ করে। অন্যদিকে ক্যানন-২ মিরপুর রোড বা মাজার রোড সিগন্যাল থেকে স্প্রে শুরু করে। এরপর গণভবন এলাকায়, মানিক মিয়া এভিনিউ, বিজয় সরণি, জাহাঙ্গীর গেট, প্রধানমন্ত্রীর কার্যালয়, ফার্মগেট, কাওরানবাজার ও মগবাজার হয়ে গাবতলী গিয়ে পানি ছিটানো শেষ করে।

এই কর্মকর্তা জানান, বড় রাস্তা ছাড়াও অন্য রাস্তাগুলোতে ১০টি ওয়াটার ব্রাউজার (পানি ছিটানোর মেশিন) দিয়ে প্রতিদিন সকালে ও বিকালে দুইবার পানি ছিটানো হয়। শীতকালে ধুলাবালির পরিমাণ বেশি থাকায় পানি ছিটানোর কাজ চলমান থাকবে।

প্রসঙ্গত, গতকাল রবিবারও (২২ জানুয়ারি) সকালের দিকে একিউআই সূচকের মাত্রা অনুযায়ী ঢাকা শীর্ষ অবস্থানে ছিল, মাত্রা ছিল ২৭১।

স্টামফোর্ড ইউনিভার্সিটির পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আহমদ কামরুজ্জামান মজুমদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শুষ্ক মৌসুমের সময় বায়ুদূষণ বেড়ে যায় ঢাকাসহ যেকোনও শহর এলাকায়। আজ শহরে যানবাহন চলাচলের সংখ্যা বেড়েছে। শুষ্ক মৌসুমে রাস্তাঘাটে সিটি করপোরেশন পানি ছিটালেও তা অপর্যাপ্ত হওয়ায় এই অবস্থা তৈরি হয়েছে।’ আরও বেশি করে পানি ছিটিয়ে দিলে পরিস্থিতি কিছুটা অনুকূলে থাকতো বলে তিনি মনে করেন।

/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
আগামী ৫ বছরে বৈশ্বিক উষ্ণায়নে নতুন রেকর্ডের শঙ্কা
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
‘জলবায়ু সংকট নিরসনে দরকার প্রতিষ্ঠানিক সমন্বিত উদ্যোগ’ 
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম