সাংবাদিক আফতাব আহমেদ হত্যা

৯ বছর পর পলাতক আসামি গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০২৩, ১৬:১৬আপডেট : ২৬ জানুয়ারি ২০২৩, ১৬:১৬

৯ বছর ধরে পরিচয় গোপন রেখে দেশের বিভিন্ন জায়গায় অবস্থান করছিল একুশে পদক পাওয়া প্রবীণ সাংবাদিক আফতাব আহমেদ হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. রাজু মুন্সি (২৫)।

বুধবার (২৫ জানুয়ারি) দিনাজপুর জেলার ফুলবাড়ী থানাধীন শালগ্রাম সীমান্তবর্তী দুর্গম এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশের বিশেষায়িত বাহিনী এন্টি টেরোরিজম ইউনিট। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাজধানীর বারিধারায় এন্টি টেরিজম ইউনিটের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ইন্টেলিজেন্স বিভাগের পুলিশ সুপার এস এম হাসানুল জাহিদ।

তিনি আরও বলেন, ২০১৩ সালে গ্রেফতার হয়ে এক বছর কারাভোগের পর জামিনে মুক্তি পেয়ে পালিয়ে যান রাজু। পরে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করেন। দীর্ঘদিন দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকার পর সর্বশেষ দেশের বাইরে পালানোর পরিকল্পনা করছিল।

গ্রেফতার মো. রাজু মুন্সির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেন জানান পুলিশ সুপার।

উল্লেখ্য, আফতাব আহমেদ দৈনিক ইত্তেফাকের ফটোসাংবাদিক ছিলেন। তিনি বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ ও পরবর্তী সময়ে অনেক দুর্লভ ছবি তুলে আলোকচিত্র সাংবাদিকতায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ একুশে পদকে ভূষিত হয়েছিলেন।

৯ বছর পর পলাতক আসামি গ্রেফতার

আফতাব আহমেদ রাজধানীর পশ্চিম রামপুরার ৬৩ নং ওয়াপদা রোডে নিজ বাসার তৃতীয় তলার ফ্ল্যাটে একাকী বসবাস করতেন। ২০১৩ সালের ২৪ ডিসেম্বর রাতে তিনি বাসায় একা ছিলেন। এ সুযোগে তার ব্যক্তিগত গাড়িচালক হুমায়ুন কবির ও মো. রাজু মুন্সিসহ অন্য আসামিরা টাকা লুট করার সময় আফতাব চিৎকার করলে তাকে শ্বাসরোধ করে হত্যা করে। গাড়িচালক হুমায়ুন কবির গ্রেফতার রাজুর চাচাতো মামা।

এ ঘটনায় নিহতের ছেলে মনোয়ার আহম্মেদ সাগর বাদী মামলা করেন রামপুরা থানায়। দীর্ঘ তদন্ত শেষে ২০১৪ সালের ২৫ মার্চ রাজু মুন্সিসহ অন্যদের বিরুদ্ধে রামপুরা থানার তদন্তকারী কর্মকর্তা অভিযোগপত্র করেন।

ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ মামলার বিচারকার্য শেষে ২০১৭ সালের ২৮ মার্চ গ্রেফতার মো. রাজু মুন্সিসহ পাঁচজনকে মৃত্যুদণ্ড ও একজনকে সাত বছরের কারাদণ্ড দেন। আসামিদের ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষে হাইকোর্ট বেঞ্চ ২০২২ সালের ২২ অক্টোবর আসামিদের বিরুদ্ধে নিম্ন আদালতের রায় বহাল রেখে আদেশ দেন।

/আরটি/এনএআর/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম