রাজধানীতে দুই শিশুকে ধর্ষণ: দুই আসামির মৃত্যুদণ্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জানুয়ারি ২০২৩, ১৫:২৪আপডেট : ২৯ জানুয়ারি ২০২৩, ১৫:৩৯

রাজধানীর মিরপুর মডেল থানাধীন মধ্য পীরেরবাগ এলাকায় ছয় ও সাত বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের ১ লাখ টাকা অর্থদণ্ডও করা হয়েছে। 

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলো, মো. ফজলু (৩২) ও মো. জহিরুল ইসলাম (৫৪)।

রবিবার (২৯ জানুয়ারি) ঢাকার নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক বেগম মাফরোজা পারভীন আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০২১ সালের ২১ মে দুপুরে মিরপুর মডেল থানাধীন মধ্য পীরেরবাগ এলাকায় একটি রিকশা গ্যারেজের সামনে থেকে আসামিরা দুই শিশুকে চকলেট খাওয়ানোর কথা বলে ডেকে নেয়। পরে তাদের নিয়ে রিকশায় ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে গ্যারেজে নিয়ে ধর্ষণ করে। পরবর্তী সময়ে মেয়েকে গোসল করানোর সময় শরীরের বিভিন্ন দাগ দেখতে পেয়ে বিষয়টি বুঝতে পারেন এক শিশুর মা। জিজ্ঞাসা করলে এ ঘটনার কথা মাকে জানায় শিশুটি।

এ ঘটনায় পরেরদিন ২২ মে এক শিশুর বাবা বাদী হয়ে মিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন। ২০২১ সালের ২৯ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক ইসমত আরা এমি আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। পরবর্তী সময়ে ২০২২ সালের ৩১ জানুয়ারি একই আদালত আসামিদের বিরুদ্ধে নারী শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩) এর ৯(৩) ধারায় অভিযোগ গঠনের আদেশ দেন। 

মামলার বিচার চলাকালে চার্জশিটভুক্ত ৯ আসামির মধ্যে পাঁচ জনের সাক্ষ্যগ্রহণ করে ট্রাইব্যুনাল।

/এমকেআর/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের