পাঁচ কেজি হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৩৬আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৩৭

গাজীপুরের কালিয়াকৈর এবং নওগাঁ থেকে পাঁচ কেজি ৪০০ গ্রাম হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) র্যাবের গোয়েন্দারা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল-মঈন সাংবাদিকদের সামনে এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘গ্রেফতার শাকিব এই চক্রের অন্যতম হোতা। সে তার এলাকায় প্রথমে চুরির সঙ্গে জড়িত ছিল। পরে মাদক ও হেরোইন পাচারের সঙ্গে জড়িয়ে পড়ে। রাজশাহীর সীমান্তবর্তী এলাকা থেকে তার ব্যবসায়িক সহযোগীদের মাধ্যমে হেরোইন সংগ্রহ করে প্রথমে এনে নিজের বাড়িতে রাখতো। পরে চাহিদা অনুযায়ী বগুড়া, সিরাজগঞ্জ, গাজীপুর, জামালপুর, নারায়ণগঞ্জ ও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করতো। নিজের ব্যবহৃত মোটরসাইকেল দিয়েও সে বিভিন্ন জায়গায় এই হেরোইন সরবরাহ করতো। এমনকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের কাছে সে হেরোইন পাঠাতো।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, এই চক্রের রয়েছে ১০ থেকে ১২ জন নারী। মাদক পরিবহনের কৌশল হিসেবে নারীদের ব্যবহার করতো এই মাদক পাচার চক্রের মূল হোতা শাকিব। প্রতি চালান পরিবহনের জন্য তারা বাহকে ১৫ থেকে ২০ হাজার টাকা দিতো। সাকিবের স্ত্রী সেলিনা খাতুন ওরফে শিরিনা তার স্বামীর মাদক ব্যবসার অন্যতম সহযোগী।

তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান র্যাবের এই মুখপাত্র।

/আরটি/এনএআর/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম