বিআইডব্লিউটিএ স্মার্ট সংস্থায় পরিণত হবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১০ ফেব্রুয়ারি ২০২৩, ২২:১৫আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৩, ২২:১৫

নৌপথ তৈরি, ধরে রাখা ও মানোন্নয়নে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ভূমিকা অপরিসীম বলে মনে করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘তাদের কর্মকাণ্ড সর্বত্রই প্রশংসিত হচ্ছে, একটা সম্মানের জায়গায় চলে গেছে। এ ধারা অব‍্যাহত রাখতে হবে। ২০৪১ সালের উন্নত ও প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ‍্যে বিআইডব্লিউটিএ স্মার্ট সংস্থায় পরিণত হয়ে এর ভূমিকা যথাযথভাবে পালন করবে।’

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠে বিআইডব্লিউটিএ-র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। 

প্রতিমন্ত্রী জানান, সম্প্রতি ভারতীয় ক্রুজ ভেসেল 'গঙ্গা বিলাস'  বাংলাদেশে এসেছে। তারা নৌপথের সুষ্ঠু ব‍্যবস্থাপনায় বিআইডব্লিউটিএর এবং দেশের অভাবনীয় উন্নয়নের প্রশংসা করেছে।

বিআইডব্লিউটিএ-র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ২০টি ইভেন্টে বিভিন্ন অঞ্চলের ৫ শতাধিক প্রতিযোগী অংশ নিচ্ছে। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী জাতীয় পতাকা উত্তোলন, অভিবাদন গ্রহণ ও ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন।

এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করে তিনি বলেন, ‘শরীর ও মনের সুস্থতার জন‍্য খেলাধুলার কোনও বিকল্প নাই। প্রতিনিয়ত খেলাধুলার মধ‍্যে থাকলে শরীর ও মন ভালো থাকে।’ 

বিআইডব্লিউটিএ'র চেয়ারম‍্যান কমডোর গোলাম সাদেকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন‍্যান‍্যের মধ‍্যে উপস্থিত ছিলেন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আহ্বায়ক মোহাম্মদ তারিকুল হাসান ও সদস‍্য সচিব মুনছুর আলী মোল্লা।

/এসআই/ইউএস/
সম্পর্কিত
লঞ্চের ভাড়া বাড়ানো হবে, তবে আলোচনা সাপেক্ষে  
ঈদ উপলক্ষে বছিলা ও শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে চলবে বিশেষ লঞ্চ
বিআইডব্লিউটিএতে চাকরি, ১৩ ক্যাটাগরির পদে নিয়োগ
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম