ঢাবি শিক্ষকের গাড়িচাপায় নারীর মৃত্যু: প্রতিবেদন দাখিলের তারিখ পেছালো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:০৯আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:০৯

রাজধানীর শাহবাগে দুর্ঘটনার পর গাড়ির নিচে আটকে যাওয়া নারীকে ছেঁচড়ে এক প্রায় কিলোমিটার টেনে নিয়ে যাওয়া সেই শিক্ষকের বিরুদ্ধে করা মামলার প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ মার্চ দিন ধার্য করেছেন আদালত। 

সোমবার (১৩ ফেব্রুয়ারি) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। এদিন মামলার তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে না পারায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুর প্রতিবেদন দাখিলের জন্য নতুন এ দিন ধার্য করেন।

আদালতের শাহবাগ থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা নিজাম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে এ ঘটনায় গত বছরের ২ ডিসেম্বর রাতে নিহত রুবিনা আক্তারের ভাই জাকির হোসেন বাদী হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক মোহাম্মদ আজহার জাফর শাহের বিরুদ্ধে শাহবাগ থানায় সড়ক পরিবহন আইনে মামলা করেন।

প্রায় একমাস ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে গত ১ জানুয়ারি মামলার আসামি জাফরকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার নীলক্ষেত পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক জাফর। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিকে, কারাগারে থাকা অবস্থায় সম্প্রতি তিনি মারা যান। তবে বিষয়টি এখনও আদালতকে অবহিত করা হয়নি বলে জানা গেছে।

গত বছরের ২ ডিসেম্বর দেবর নুরুল আমিনের সঙ্গে মোটরসাইকেলে রুবিনা আক্তার রাজধানীর তেজগাঁওয়ের বাসা থেকে হাজারীবাগে বোনের বাসায় যাচ্ছিলেন। পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বিপরীতে টিএসসি অভিমুখী সড়কে একটি প্রাইভেট কার পেছন থেকে তাদের ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে প্রাইভেট কারের নিচে আকটে যান। সেই অবস্থা তাকে টেনে-হিঁচড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকা হয়ে নীলক্ষেত মোড় পর্যন্ত নিয়ে যান সেই শিক্ষক।

ওইদিন বিকাল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ৪টা ৪০মিনিটে মৃত ঘোষণা করেন। নিহত রুবিনা আক্তার রাজধানীর তেজগাঁওয়ের বাসিন্দা।

/এমকেআর/ইউএস/
সম্পর্কিত
সড়ক দুর্ঘটনায় সাংবাদিক রাশিদুল আহত
যাত্রাবাড়ীতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
আগস্টে ৪৫১ সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৮: রোড সেফটি ফাউন্ডেশন
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি