সিলেট মেট্রোতে নতুন কমিশনার, রেঞ্জে নতুন ডিআইজি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৩১আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৩১

উপ পুলিশ মহাপরিদর্শক ডিআইজি পদমর্যাদার সাত কর্মকর্তাকে বদলি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য নিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখার উপসচিব নুর এ মাহবুবা জয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বুধবার (১৫ ফেব্রুয়ারি) এসব তথ্য জানানো হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশ এসএমপির নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন ডিআইজি মো. ইলিয়াস শরীফ। এছাড়া সিলেট রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান।

সিলেটের পুলিশ কমিশনার হিসেবে দায়িত্বরত মো. নিশানুল আরিফকে খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট, সিলেট রেঞ্জে দায়িত্বে থাকা ডিআইজি মফিজ উদ্দিন আহমেদকে এন্টি টেরোরিজম ইউনিটে বদলি করা হয়েছে।

এছাড়া, ডিআইজি মোহাম্মদ আশরাফুজ্জামানকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে, ডিআইজি মাহবুবুর রহমান ভূইয়াকে রেলওয়ে পুলিশ, ডিআইজি জয়দেব কুমার ভদ্রকে পুলিশ সদর দফতরে বদলি করা হয়েছে।

/আরটি/আরআইজে/
সম্পর্কিত
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বাসা থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার
সাংবাদিকের ওপর হামলার ঘটনায় সাভার থানার ওসি প্রত্যাহার
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের