তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য বাংলালিংকের ত্রাণ সহায়তা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৩, ২১:০৭আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ২১:০৭

তুরস্কে সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ সহায়তা দিয়েছে বেসরকারি টেলিযোগাযোগ প্রতিষ্ঠান বাংলালিংক। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) প্রতিষ্ঠানটির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ঢাকায় টার্কিশ কোঅপারেশন অ্যান্ড কোঅর্ডিনেশন এজেন্সির (টিআইকেএ) কার্যালয়ে প্রতিষ্ঠানটির কান্ট্রি কো-অর্ডিনেটর সেভকি মের্ট বারিসের কাছে এই ত্রাণ হস্তান্তর করেন।

উদ্যোগটির আওতায় তুরস্কের ভূমিকম্প কবলিত এলাকায় ক্ষতিগ্রস্তদের মধ্যে গরম পোশাক ও স্লিপিং ব্যাগ বিতরণ করা হবে। এছাড়া বাংলালিংক গ্রাহকরা তুরস্ক ও সিরিয়ায় অবস্থানরত তাদের পরিবার ও পরিচিতজনের সঙ্গে যোগাযোগ করতে ফ্রি কল করতে পারবেন। বিনামূল্যে কলের এই সুবিধা পাওয়া যাবে ১৭ ফেব্রুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত।

বাংলালিংকের প্রধান নির্বাহী এরিক অস বলেন, ‘বাংলালিংক এই উদ্যোগের মাধ্যমে প্রতিকূল সময়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াচ্ছে। প্রতিকূল পরিস্থিতিতে বিভিন্ন জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে বাংলালিংক প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।’

৬ ফেব্রুয়ারির ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে সিরিয়া ও তুরস্কে মৃতের সংখ্যা ৩৭ হাজার ছাড়িয়েছে।

/এইচএএইচ/আরকে/
সম্পর্কিত
ডিসি সম্মেলনে ত্রাণমন্ত্রী হাওর ও উত্তরাঞ্চলে বজ্রপাত মোকাবিলায় সেল্টার নির্মাণ করা হবে
ত্রাণমন্ত্রী দুলুকে রাজধানীর হাসপাতালে ভর্তি
সৈয়দপুরে গিয়ে অসুস্থ ত্রাণমন্ত্রী, ঢাকায় আনা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্সে
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী