কেন্দ্রীয় শহীদ মিনারে কয়েকটি প্রতিষ্ঠানের শ্রদ্ধা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৪৩আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৪৩

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

কেন্দ্রীয় শহীদ মিনারে কয়েকটি প্রতিষ্ঠানের শ্রদ্ধা

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) ব্যাংকের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন পরিচালক মো. জয়নাল আবেদীন ও মোহাম্মদ নাসির উদ্দিন, এফসিএমএ এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকতা মুহাম্মদ মুনিরুল মওলা। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ কায়সার আলী ও মো. ওমর ফারুক খান, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হুসাইন, মো. নাইয়ার আজম, মো. সিদ্দিকুর রহমান, মো. জামাল উদ্দিন মজুমদার, আবুল ফয়েজ মুহাম্মাদ কামালুদ্দীন ও মুহাম্মদ শাব্বির এবং প্রধান মানবসম্পদ কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান সিদ্দিকীসহ ব্যাংকের নির্বাহী, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

কেন্দ্রীয় শহীদ মিনারে কয়েকটি প্রতিষ্ঠানের শ্রদ্ধা

এদিকে উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষ থেকে বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. ইমরুল কায়েস। এছাড়া ট্রমা ইনস্টিটিউট অব মেডিক্যাল টেকনোলজি অ্যান্ড ম্যাটস প্রতিষ্ঠান থেকে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী নিয়ে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহর ভোর ৩টায় একুশের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এর নেতৃত্বে ছিলেন প্রশাসনিক কর্মকর্তা রাফিজুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী জনসংযোগ কর্মকর্তা সাইদুর রহমান নিরব, আইটি অফিসার বদিউল আলম রনি ও সহকারী প্রশাসনিক কর্মকর্তা জাহিদা জামান সনিয়া।

কেন্দ্রীয় শহীদ মিনারে কয়েকটি প্রতিষ্ঠানের শ্রদ্ধা

সোনালী ব্যাংক লিমিটেডও যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে। এদিন সকালে ব্যাংকটির  পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী এবং প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিমের নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যরা, উপ ব্যবস্থাপনা পরিচালকরা, মহাব্যবস্থাপক এবং অন্যান্য নির্বাহী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

/জিএম/আরআইজে/
সম্পর্কিত
বিদায়ের সুর বইমেলায়: শেষ সময়ে বেচাকেনা বাড়ার আশা
ছুটির দিনে দর্শনার্থী বেশি হলেও বেচাকেনা কম, হতাশ বিক্রেতারা
দুর্বল প্রস্তুতি নিয়েই শুরু হয়েছে অমর একুশে বইমেলা 
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের