বঙ্গবন্ধু ভাষা আন্দোলনকে সুসংগঠিত করেছেন: ড. আতিউর রহমান

জবি প্রতিবেদক
২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:০৮আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:০৮

বঙ্গবন্ধু ভাষা আন্দোলনকে সুসংগঠিত করেছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. আতিউর রহমান। তিনি বলেন, ‘আমরা ভাষা আন্দোলন বলতে শুধু বুঝি ১৯৫২ এর ভাষা আন্দোলন। কিন্তু এর ইতিহাস থেকে জানা যায়, ভাষা আন্দোলনের উৎপত্তি আরও অনেক আগে। ১৯৪৮ থেকে ভাষা আন্দোলনের শুরু। আর তখন থেকে বেশি কয়েকটি নাম উল্লেখযোগ্য। শেখ মুজিবুর রহমান, আবুল কাসেম ও অলি আহাদ। তবে এদের মধ্যে শেখ মুজিবুর রহমান আন্দোলনকে সুসংগঠিত করেছেন। ভাষার দাবিতেই শেখ মুজিব প্রথম আটক হয়েছিলেন ১৯৪৮ সালের ১১ই মার্চ।’

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিক্ষক সমিতি আয়োজিত ‘ভাষা আন্দোলন: আর্থ-সামাজিক পরিপ্রেক্ষিত ভূমিকা ও মধ্যবিত্তের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভার মূল প্রবন্ধ পাঠকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, ‘বাঙালির আর্থ-সামাজিক ও রাজনৈতিক মুক্তির আকাঙ্ক্ষা পূরণের সংগ্রামই ভাষা আন্দোলন হিসেবে রূপ নিয়েছিল। সেই আকাঙ্ক্ষাই বাঙালিকে আন্দোলনে নামতে উদ্বুদ্ধ করেছিল। নিজের জীবন বিলিয়ে দিতেও বাঙালি কার্পণ্য বোধ করেনি।’

আলোচনা সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আইনুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।  প্রবন্ধের ওপর আলোচনা করেন শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. মো. সেলিম।

এসময় শিক্ষক সমিতির পক্ষ থেকে সভাপতি আইনুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ভাষা শহীদ রফিকের নামে একটি ভাস্কর্য তৈরির আহ্বান জানান। পাশাপাশি নতুন ক্যাম্পাসে একটি হলের নামকরণ করারও দাবি জানানো হয়।

রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাফিস আহমদের সঞ্চালনায় সভায় ধন্যবাদ জ্ঞাপন করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও রসায়ন বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. লুৎফর রহমান। এসময় শিক্ষক সমিতির কার্যনির্বাহী সদস্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান ও অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

/এপিএইচ/
সম্পর্কিত
নেচার ইনডেক্স র‍্যাংকিং: একাডেমিতে ১০ম জবি, রসায়নে দ্বিতীয়
সাময়িক বহিষ্কৃতদের একাডেমিক কার্যক্রমে নিষেধাজ্ঞা দিলো জবি সিন্ডিকেট 
জ‌বি প্রেসক্লা‌বের সভাপ‌তি মুস‌ফিক, সম্পাদক লিমন
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী