মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের সঙ্গে দেখা করলেন জাতিসংঘের আবাসিক সমন্বয়ক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মার্চ ২০২৩, ১৮:১৩আপডেট : ০২ মার্চ ২০২৩, ১৮:১৩

জাতিসংঘের আবাসিক সমন্বয়ক মিজ গুয়েন লুইজ জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে রাজধানীর কাওরান বাজারের কমিশন কার্যালয়ে গিয়ে সাক্ষাৎ করেন তিনি। শুরুতেই তিনি নবগঠিত কমিশনকে অভিনন্দন জানান। কমিশনের কার্যক্রম ও অগ্রাধিকার সম্পর্কে তাকে জানানো হয়।

ড. কামাল উদ্দিন আহমেদ জানান, নবগঠিত কমিশন মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নিয়মিত পর্যবেক্ষণ করছে। যেখানেই মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে সেটা কমিশন দ্রুত আমলে নিচ্ছে। দেশের মানুষকে মানবাধিকারের বিষয়ে সচেতন করা ও সমাজে মানবাধিকার সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে যেখানেই মানবাধিকার লঙ্ঘন হবে, কমিশন সোচ্চার থাকবে।

মিজ গুয়েন লুইজ মানবাধিকার সুরক্ষার লক্ষ্যে কমিশনের পরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল সম্পর্কে জেনে সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি পার্বত্য চট্টগ্রামের মানবাধিকার পরিস্থিতি, শহরে বসবাসরত ভাসমান জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা, কমিশন থেকে সাম্প্রতিক কাশিমপুর কারাগার পরিদর্শন বিষয়ে কমিশনের চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করেন।

সভায় আরও ছিলেন কমিশনের সচিব নারায়ণ চন্দ্র সরকার, উপ-পরিচালক ফারহানা সাঈদ এবং জাতিসংঘ আবাসিক সমন্বয়কের কার্যালয়ের মানবাধিকার বিষয়ক কর্মকর্তা জাহিদ হোসেন।

/জেইউ/আরকে/
সম্পর্কিত
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী