ডিএনসিসি মার্কেটে চালু হলো ক্যাশলেস লেনদেনব্যবস্থা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মার্চ ২০২৩, ২০:২৩আপডেট : ০৭ মার্চ ২০২৩, ২০:২৩

সর্বজনীন কিউআর (কিউআর) কোড ভিত্তিক ক্যাশলেস পরিশোধব্যবস্থায় অন্তর্ভুক্ত হলো গুলশান-১-এ ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)মার্কেট।

মঙ্গলবার (৭ মার্চ) বিকালে গুলশান নগর ভবনে ‘ক্যাশলেস বাংলাদেশের’ উদ্যোগে ডিএনসিসি মার্কেটকে সম্পূর্ণ ক্যাশলেস পরিশোধব্যবস্থার অন্তর্ভুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

বাংলাদেশ ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ’ উদ্যোগের ধারাবাহিকতায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড ও মাস্টারকার্ডের অংশীদারত্বে সেবা প্ল্যাটফর্ম ‘বাংলাদেশের প্রথম ক্যাশলেস মার্কেট ডিএনসিসি-১, এক কিউআরে (QR) সব পেমেন্ট’ শীর্ষক এই উদ্যোগটি বাস্তবায়ন করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, ‘আমরা ঢাকা উত্তর সিটি করপোরেশন অনেকগুলো সেবাই এখন অনলাইনের আওতায় নিয়ে এসেছি। হোল্ডিং ট্যাক্স প্রদানের জন্য এবং ট্রেড লাইসেন্সের জন্য এখন আর কাউকে ডিএনসিসির অফিসে যেতে হয় না। অনলাইনেই ঘরে বসে এই সেবা পাচ্ছে নগরবাসী। পর্যায়ক্রমে সব সেবা অনলাইনের আওতায় আনা হবে। আমরা রিকশার কিউআর কোড ব্যবহার করবো। ফলে অবৈধ রিকশা চলাচল বন্ধ হবে এবং নিরাপত্তাও নিশ্চিত হবে। দ্রুতই স্মার্ট পার্কিংও চালু করা হবে।’

মেয়র বলেন, ‘আসলে এসব সেবাগুলো অনলাইনের আওতায় আনা এতটা সহজ কাজ নয়। এনালগ পদ্ধতিতে সেবা প্রদানে একটি চক্র কাজ করে। তারা অবৈধ সুবিধা পেতে অনলাইনে সেবা প্রদান করতে চায় না। আমরা অনলাইনের মাধ্যমে সেবা প্রদান করে এ ধরনের চক্রকে অকেজো করে দিচ্ছি। এর মাধ্যমে জবাবদিহি নিশ্চিত হবে।’

মেয়র আরও বলেন, ‘আমরা ‘সবার ঢাকা’ অ্যাপ চালু করেছি। এর মাধ্যমে যেকোনও অভিযোগ জানাতে পারবে নগরবাসী ও সংশ্লিষ্ট বিভাগ থেকে সেবা দেওয়া হবে। আমরা উত্তর ও দক্ষিণের দুই মেয়র মিলে নগর পরিবহন চালু করেছি। মেট্রোরেলের ই-টিকিট ব্যবহার করেই নগর পরিবহনে চড়ার সুযোগ পাবে জনগণ। আমরা সেটি নিয়েও কাজ শুরু করে দিয়েছি।’

ডিএনসিসির মার্কেটগুলোতে ডিজিটাল বিলবোর্ডে দ্রব্যমূল্যের তালিকা প্রদর্শনের ব্যবস্থা করা হবে বলেও জানান আতিকুল ইসলাম।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, বাংলাদেশ ব্যাংকের পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদার, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, সেবা প্ল্যাটফর্ম লিমিটেডের চেয়ারম্যান রায়হান শামসি প্রমুখ উপস্থিত ছিলেন।

/জেডএ/এনএআর/
সম্পর্কিত
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রীর ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষ, অগ্রগতি কতটা
সড়কে কোরবানির বর্জ্য: প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটি কর্মকর্তা বরখাস্ত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম