জুয়া অ্যাপের অ্যাডমিনসহ গ্রেফতার ৩

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০২৩, ১৭:২৮আপডেট : ০৯ মার্চ ২০২৩, ১৭:৪৯

‘ম্যাক্স প্লেয়ার’ নামে একটি অনলাইন জুয়া অ্যাপের প্রধান অ্যাডমিনসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশের এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। বৃহস্পতিবার (৯ মার্চ) এটিইউ’র মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস শাখার পুলিশ সুপার মো. আসলাম খান এ তথ্য জানান।

গ্রেফতার ব্যক্তিরা হলেন– আবুল কালাম আজাদ (২২), মো. সুজন (২৪) ও ভবানী রায় (২৪)।

গত ৭ মার্চ রংপুরের কোতোয়ালি মডেল থানা এলাকার অয়ন ছাত্রাবাস থেকে আবুল কালাম আজাদ, কুড়িগ্রামের ভুরুঙ্গামারী এলাকা থেকে মো. সুজন এবং দিনাজপুরের খানসামা থানা এলাকা থেকে ভবানী রায়কে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে জুয়া অ্যাপ পরিচালনার কাজে ব্যবহার করা একটি ল্যাপটপ, ১০টি মোবাইল ফোন, ১৯টি সিম কার্ড, একটি এসডি কার্ড এবং নগদ ২০ হাজার টাকা জব্দ করা হয়েছে।

পুলিশ সুপার মো. আসলাম খান বলেন, ‘গ্রেফতার সুজন ওই অ্যাপের ডেভলপার। সে ৫০ হাজার টাকার বিনিময়ে অ্যাপের সাবস্ক্রিপশন বিক্রি করতো। এছাড়া গ্রেফতার আবুল কালাম আজাদ অ্যাপের অ্যাডমিন হিসেবে কাজ করতো। প্রতি ঘণ্টায় ওই অ্যাপে ৪০ হাজারের বেশি টাকা লেনদেন হতো। গ্রেফতার হওয়া ভবানী রায়ের ব্যবহার করা ২০টির বেশি সিম কার্ডে অবৈধ ই-ট্রানজেকশন নগদ, বিকাশ, রকেটের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অস্বাভাবিক লেনদেনের সঙ্গে সন্ত্রাসী অর্থায়নের বিষয় জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখতে কাজ করছে এটিইউ’র তদন্তকারী কর্মকর্তারা। এরই ধারাবাহিকতায় ম্যাক্স প্লেয়ার নামে এপটির সন্ধান পাওয়া যায়। এ চক্রের আরও সদস্য রয়েছে। তারা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে। অনলাইন জুয়া পরিচালনা করে সাধারণ মানুষের কাছ থেকে মাসে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিল চক্রটি।’

/আরটি/আরকে/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম