একাদশ যাকাত ফেয়ার শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মার্চ ২০২৩, ১৭:৫৩আপডেট : ১১ মার্চ ২০২৩, ১৭:৫৩

‘মেকিং অ্যা ডিফরেন্স উইথ যাকাত’ এই প্রতিপাদ্য নিয়ে ঢাকার তেজগাঁও লিংক রোডে আলোকি কমিউনিটি সেন্টারে শুরু হয়েছে একাদশ যাকাত ফেয়ার-২০২৩। বিশিষ্ট অর্থনীতিবিদ প্রফেসর ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ শনিবার (১১ মার্চ) এ ফেয়ার উদ্বোধন করেছেন।

সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) আয়োজিত এ ফেয়ারের উদ্দেশ্য হচ্ছে সংগঠিত ও পরিকল্পিত উপায়ে যাকাত প্রদান, যাকাত সংক্রান্ত বিভিন্ন বিষয়ে পরামর্শ এবং দারিদ্য বিমোচন সংক্রান্ত বিভিন্ন সংস্থার অভিজ্ঞতা বিনিময়।

‘সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি ও যাকাতের ভূমিকা’ শীর্ষক উদ্বোধনী সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন ‘সামাজিক সুরক্ষা নিশ্চিতকরণে যাকাত একটি গুরুত্বপূর্ণ উপাদান। সুযোগের সমতার জন্য প্রাতিষ্ঠানিক যাকাত ব্যবস্থাপনা প্রয়োজন। প্রাতিষ্ঠানিকভাবে যাকাত প্রদানকারীদের যদি কর রেয়াত দেওয়া হয়, তাহলে আরও বেশি দাতা প্রাতিষ্ঠানিকভাবে যাকাত দিতে উদ্বুদ্ধ হবে। এতে করে গরিব জনগোষ্ঠী উপকৃত হবে এবং সামাজিক সুরক্ষা কর্মসূচি ফলপ্রসূভাবে বাস্তবায়িত হবে।’

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মজিদ। সিজেডএম-এর চেয়ারম্যান নিয়াজ রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সাবেক সচিব এএমএম নাসিরউদ্দিন, আরাস্ত খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এম মুজাহিদুল ইসলাম,  ইউএনডিপি বাংলাদেশের সহকারী আবাসিক প্রতিনিধি সর্দার এম আসাদুজ্জামান, সোবহানবাগ জামে মসজিদের খতিব মাওলানা শাহ ওয়ালিউল্লাহ। এছাড়াও, সিজেডএম-এর সিইও ড. মোহাম্মদ আইয়ুব মিয়া সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন। 

একই দিন বিকেল ৩টায় নারীদের নিয়ে ‘সমাজে সালাত ও যাকাত প্রতিষ্ঠায় যাকাতের ভূমিকা’ শীর্ষক একটি বিশেষ সেমিনার ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

এবারের যাকাত ফেয়ারে স্পন্সর হিসেবে রয়েছে এক্সিম ব্যাংক, রহিম আফরোজ, কোহিনুর ক্যামিকেল, রহিম স্টিলসহ দেশের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠান। ফেয়ারে মিডিয়া পার্টনার হিসেবে থাকছে বাংলাভিশন, দি ফিনান্সিয়াল এক্সপ্রেস এবং দৈনিক যুগান্তর।

/এসআই/এফএস/
সম্পর্কিত
কাওরান বাজারে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
রাজধানীতে ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪
‘সংকটের সমাধান করুন, ১৭ বছরের দোহাই আর দিয়েন না’
সর্বশেষ খবর
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সৌদি আরবকে ৫০০ কোটি ডলারের বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র
সৌদি আরবকে ৫০০ কোটি ডলারের বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র
চাষাঢ়ায় ইয়াবাসহ যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার, তদন্তে পুলিশ
চাষাঢ়ায় ইয়াবাসহ যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার, তদন্তে পুলিশ
ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদফতরের তদন্ত কমিটি 
ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদফতরের তদন্ত কমিটি 
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ