প্রধান বিচারপতির কাছে বিএনপিপন্থি আইনজীবীদের নালিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০২৩, ১৫:৫৫আপডেট : ১৬ মার্চ ২০২৩, ১৬:২০

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের বিষয়টি সুরাহা এবং আইনজীবী ও সাংবাদিকদের ওপর পুলিশের লাঠিচার্জ, নির্যাতন ও সৃষ্ট পরিস্থিতি নিয়ে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সঙ্গে আলোচনা করেছেন বিএনপি-সমর্থক আইনজীবীরা।

বৃহস্পতিবার (১৬ মার্চ) প্রধান বিচারপতির কক্ষে প্রবেশ করেন বিএনপি-সমর্থিত নীল প্যানেলের সভাপতি প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও সম্পাদক প্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

এসময় তাদের সঙ্গে ছিলেন সাবেক অ্যাটর্নি জেনারেল ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ জে মোহাম্মদ আলী, সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি জয়নুল আবেদিন ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ শেষে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন ও রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের জানান, প্রধান বিচারপতি বুধবার ঘটে যাওয়া ঘটনাগুলো শুনেছেন। আইনজীবী ও সাংবাদিকদের ওপর হামলাসহ সবকিছু শুনেছেন। প্রধান বিচারপতি আইনজীবীদের বলেছেন, তিনি এই বিষয়ে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে কথা বলবেন। এরপর ওনার কিছু করণীয় থাকলে তা জানাবেন।

ব্যারিস্টার খোকন জানান, আমি প্রধান বিচারপতিকে বলেছি, তিনি উদ্যোগ না নিলে সুপ্রিম কোর্টের ঐতিহ্য নষ্ট হবে। বিচার বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। দেশবাসীর কাছে বিচার বিভাগের মর্যাদা নষ্ট হবে। পুরো দেশ-জাতি সুপ্রিম কোর্টের এই নির্বাচনের দিকে তাকিয়ে আছে।

এর আগে একই দিন সকাল সোয়া ৯টায় প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের ৮ বিচারপতির এজলাসে সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী বুধবারের (১৫ মার্চ) পুলিশের হামলা ও মামলার কথা তুলে ধরেন এবং আইনজীবীদের নিরাপত্তা চান।

ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল প্রধান বিচারপতিকে সম্বোধন করে বলেন, ‘আমরা আপনার আদালতের আইনজীবী। আপনি আমাদের অভিভাবক। আমরা কী এমন অপরাধ করেছি? গতকাল পুলিশ আইনজীবীদের নির্যাতন করলো। নারী আইনজীবীরাও রেহাই পাননি। আমি পুলিশকে বলেছি, আমি সম্পাদক প্রার্থী। তারপরও আমাকে ধাক্কাতে ধাক্কাতে বের করে দেওয়া হয়েছে। আমাদের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। বার ভবনে আমাদের রুমগুলো লক করে দেওয়া হয়েছে। এ কারণে আমরা আপনাদের কাছে এসেছি।’

মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘আমি নিজেও পুলিশের নির্যাতনের শিকার হয়েছি। আজও আমি ভালো করে হাঁটতে পারছি না। গতকাল মিলনায়তনের ভেতরে পুলিশ আইনজীবীদের পায়ের নিচে ফেলে নির্যাতন করেছে। সাংবাদিক ও নারী আইনজীবীদেরও লাঠিচার্জ করেছে।’

এদিকে নির্বাচনকে ঘিরে দুই দলের আইনজীবীদের মধ্যে কয়েক দফা ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। সুপ্রিম কোর্ট অঙ্গনে প্রচুর সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন।

/বিআই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী