আরাভ খানের সঙ্গে প্রাথমিক পরিচয়ও নেই: বেনজীর আহমেদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মার্চ ২০২৩, ১৬:৪৮আপডেট : ১৮ মার্চ ২০২৩, ১৬:৫৯

পুলিশ পরিদর্শক মামুন ইমরান খান হত্যা মামলার আসামি আলোচিত স্বর্ণ ব্যবসায়ী আরাভ খান ওরফে রবিউল ইসলাম আপনকে চেনেন না বলে জানিয়েছেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ। এমনকি তার সঙ্গে ‘প্রাথমিক পরিচয়ও নেই’ বলে উল্লেখ করেছেন তিনি। শনিবার (১৮ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে এমন দাবি করেন তিনি। 

এ বিষয়ে জানতে সাবেক আইজিপি বেনজীর আহমেদ সঙ্গে জানতে চাইলে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছি। এখন অবসর নিয়েছি। আমার সঙ্গে আরাভ বা রবিউলের সঙ্গে কোনও ব্যক্তিগত যোগাযোগ বা পরিচয় ছিল না।’

সম্প্রতি দুবাইয়ে জমকালো আয়োজন করে একটি স্বর্ণের দোকান উদ্বোধন করেন আরাভ খান। সেই দোকানের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান, চিত্রনায়িকা দিঘি, ইউটিউবার হিরো আলমসহ অনেকেই যান। পরে আলোচনায় আসে যে এই আরাভ খানই পুলিশ কর্মকর্তা হত্যা মামলার আসামি রবিউল ইসলাম আপন।

গুঞ্জন রয়েছে, সদ্য অবসরে যাওয়া পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তার সহযোগিতায় আরাভ খান নাম বদলে নকল পাসপোর্ট বানিয়ে দেশ ছেড়ে পালিয়ে যান। এমন আলোচনার মধ্যেই সাবেক আইজিপি ড. বেনজীর আহমেদ নিজ ভেরিফায়েড ফেসবুক পেজে এমন পোস্ট দিলেন।

ফেসবুকে দেওয়া পোস্টে তিনি লেখেন, ‘আমি আপনাদের সবাইকে আশ্বস্ত ও সম্পূর্ণভাবে নিশ্চিত করতে চাই যে, আরাভ ওরফে রবিউল ওরফে হৃদয় নামে আমি কাউকে চিনি না। আমার সঙ্গে তার এমনকি প্রাথমিক পরিচয়ও নাই।’

ক্যারিয়ারের পুরোটা সময় খুনি, সন্ত্রাসী, ড্রাগ ব্যবসায়ী, চোরাকারবারি, ভেজালকারী ও অপরাধীদের বিরুদ্ধে লড়াই করেছেন, কখনোই সখ্যতা নয় বলেও দাবি করেন সদ্য সাবেক এই আইজিপি। তিনি বলেন, ‘আপনাদের অফুরান ভালোবাসা, সমর্থন ও সহযোগিতার জন্য অশেষ কৃতজ্ঞতা।’

/আরটি/ইউএস/
সম্পর্কিত
গুমের মামলায় বেনজীরের ক্যাশিয়ারকে গ্রেফতার দেখালো ট্রাইব্যুনাল
দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু
বেনজীরের আলিশান ডুপ্লেক্স বাড়িটি এখন ভুতুড়ে
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের