সাবেক কর্মস্থলের অনুষ্ঠানে নবনির্বাচিত রাষ্ট্রপতির সহধর্মিণী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০২৩, ১৪:২৯আপডেট : ২৪ মার্চ ২০২৩, ১৪:২৯

সবাইকে চমকে দিয়ে পূর্ব ঘোষণা ছাড়াই নিজের সাবেক কর্মস্থল প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহবুদ্দিনের সহধর্মিণী অধ্যাপক ড. রেবেকা সুলতানা।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকাল ৩টায় বনানী স্টার টাওয়ারস্থ আইকিইউসি হলে আলোচনা সভার আয়োজন করে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়। এই অনুষ্ঠানেই অংশ নেন তিনি।

নিজের কর্মস্থলের প্রতি ভালোবাসা ব্যক্ত করে অধ্যাপক ড. রেবেকা সুলতানা বলেন, "ভেবেছিলাম কাউকে না জানিয়ে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ে আসবো। সবাইকে সারপ্রাইজ দিবো। কিন্তু তার আগেই সবাই আমার আসার খবর জেনে ফেলেছে।"

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মো. রায়হান আজাদ, নীতি ও উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সুজাদুর রহমান, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইফ্ফাত জাহান ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) কাজী এ এস এম আরিফ।

আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. নুরুন্নবী মোল্লা।

আলোচনা শেষে ফার্স্ট লেডি অধ্যাপক ড. রেবেকা সুলতানাকে বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টার পদ প্রস্তাব করলে, তিনি এতে সদয় সম্মতি জ্ঞাপন করেন। এসময় অধ্যাপক ড. রেবেকা প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং শুভাকাঙ্ক্ষী হিসেবে পাশে থাকার কথা জানান।

/এমএস/এমএস/
সম্পর্কিত
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে: রাষ্ট্রপতি
জাতীয় ঈদগাহে নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের