শেকৃবির হলের ছাদ থেকে লাফিয়ে পড়া শিক্ষার্থীর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০২৩, ১৫:৪১আপডেট : ৩০ মার্চ ২০২৩, ১৫:৪১

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শেখ হাসিনা হলের ছাদ থেকে লাফিয়ে পড়া শিক্ষার্থী মারিয়া রহমান (২২৪) মারা গেছেন। বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল পৌনে ৯টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

এর আগে গত ২৩ মার্চ সকাল ৯টার দিকে ওই বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলের দশ তলা থেকে লাফিয়ে নিচে পড়ে গুরুতর আহত হন মারিয়া। এর পর থেকে তিনি  ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

মারিয়া কৃষি অনুষদের লেভেল-৩ দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি নাটোর জেলার গুরুদাসপুর উত্তর নারীবাড়ি গ্রামে, বাবার মান ফয়েজ উদ্দিন। শেরে বাংলা নগর কৃষি বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলে ৭০৩ নম্বর রুমে থাকতেন তিনি।

/এআইবি/কেএইচ/এফএস/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের