বিআরটিসির ‘ঈদ স্পেশাল সার্ভিস’ ১৪ এপ্রিল থেকে  শুরু  

বাংলা ট্রিবিউন ডেস্ক
১১ এপ্রিল ২০২৩, ২২:৩৫আপডেট : ১১ এপ্রিল ২০২৩, ২২:৩৫

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতি বছরের মতো এবারও ঘরমুখো মানুষের সহজ ও আরামদায়ক যাত্রা নিশ্চিতকরণের লক্ষ্যে আগামী ১৪ এপ্রিল থেকে ‘ঈদ স্পেশাল সার্ভিস’ শুরু করবে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। আগামী ২৩ এপ্রিল  পর্যন্ত ঈদ সার্ভিসের বাস চলাচল করবে।

গত ৯ এপ্রিল থেকে বিআরটিসি’র সংশ্লিষ্ট ডিপোতে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। ঢাকায় মতিঝিল, জোয়ারসাহারা, কল্যাণপুর, গাবতলী, মোহাম্মদপুর, মিরপুর, যাত্রাবাড়ি, গাজীপুর ও নারায়ণগঞ্জ বাস ডিপো (চাষাড়া) থেকে নিম্নবর্ণিত রুটগুলোর (ঢাকা হতে) অগ্রিম টিকিট বিক্রির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মতিঝিল বাস ডিপোর নিয়ন্ত্রণে ঢাকা-খুলনা, দাউদকান্দি, ডামুড্যা, খাসেরহাট, দিনাজপুর, রংপুর ও নেত্রকোনা রুট; কল্যাণপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে ঢাকা-ভাঙ্গা, রংপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, কুষ্টিয়া, রাজশাহী, নওগাঁ, নেত্রকোনা, রানিশংকৈল, ঠাকুরগাঁও; দিনাজপুর রুটে গাবতলী ডিপোর নিয়ন্ত্রণে ঢাকা-ভাঙ্গা, গোপালগঞ্জ, বরিশাল, দশমিনা (পটুয়াখালি), আরিচা, রংপুর, দিনাজপুর, আরিচা ও পাটুরিয়া, যশোর রুট; জোয়ারসাহারা বাস ডিপোর নিয়ন্ত্রণে ঢাকা-পয়সারহাট, বিশ্বরোড-পাঁচদোনা, রংপুর, নওগাঁ, জয়পুরহাট, টাঙ্গাইল, ময়মনসিংহ ও বগুড়া রুট; মিরপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে ঢাকা-বরিশাল, রংপুর, কুষ্টিয়া, বগুড়া, কুড়িগ্রাম, দিনাজপুর, ময়মনসিংহ ও নওগাঁ রুটে; মোহাম্মদপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে ঢাক-শরিয়তপুর, ফরিদপুর, রংপুর, দিনাজপুর, বগুড়া ও নওগাঁ রুট; গাজীপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে বিশ্বরোড-পাঁচদোনা, টাঙ্গাইল, নেত্রকোনা, ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও ও কুড়িগ্রাম রুট; যাত্রাবাড়ি বাস ডিপোর নিয়ন্ত্রণে ঢাকা-রংপুর, শরিয়তপুর রুট; নারায়ণগঞ্জ বাস ডিপোর নিয়ন্ত্রণে ঢাকা-গোসাইরহাট, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, নওগাঁ, বগুড়া, গাইবান্ধা ও পাবনা রুট; নরসিংদী বাস ডিপোর নিয়ন্ত্রণে নরসিংদী-মাদারীপুর, চরমুগুরিয়া, রংপুর রুট।

যাত্রী সাধারণকে বিআরটিসি’র ‘ঈদ স্পেশাল সার্ভিস’ এর সেবা গ্রহণ করার জন্য বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

যাত্রী সাধারণের চলাচলের সুবিধার্থে আগামী ১৮ এপ্রিল থেকে ঢাকার বিভিন্ন ডিপো/টার্মিনালে জরুরি সার্ভিস প্রদানের লক্ষ্যে ৬০টি বাস নিম্নলিখিত ডিপোতে/স্থানে স্ট্যান্ডবাই থাকবে—সায়েদাবাদ বাস টার্মিনাল, মিরপুর ১২ নম্বরে মিরপুর বাস ডিপো, কল্যাণপুর বাস ডিপোর সামনে, নবীনগর, মতিঝিল বাস ডিপোর সামনে, মহাখালী বাস টার্মিনাল, জোয়ারসাহারা বাস ডিপো, মোহাম্মদপুর বাস ডিপো, গাজীপুর চৌরাস্তা, হেমায়েতপুর বাস স্ট্যান্ড এবং চন্দ্রা বাস স্ট্যান্ডে। এলক্ষ্যে নিম্ন উল্লিখিত নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

ম্যানেজার (অপা.) যথাক্রমে মতিঝিল বাস ডিপো-মোবাইল: ০১৭১১-৭০৮০৮৯, কল্যাণপুর বাস ডিপো মোবিইল: ০১৭১১-৪৩৫২১৩, গাবতলী বাস ডিপো-মোবাইল: ০১৭৮৪-৫২০৯০০, জোয়ারসাহারা বাস ডিপো-মোবাইল: ০১৭১১-৩৯১৫১৪, মিরপুর বাস ডিপো-মোবাইল: ০১৭১১-৩৯২০৮৭, মোহাম্মদপুর বাস ডিপো-মোবাইল: ০১৭১২-৩৮২১৪৪, গাজীপুর বাস ডিপো-মোবাইল: ০১৭৫৮-৮৮০০১১, যাত্রবাড়ি বাস ডিপো-মোবাইল: ০১৯১৯-৪৬৫২৬৬, নারায়ণগঞ্জ বাস ডিপো-মোবাইল: ০১৭১৫-৬৫২৬৮৩, নরসিংদী বাস ডিপো-মোবাইল: ০১৫৫৩-৩৪৯৫৬৭। খবর: বাসস

 

 

 

/এপিএইচ/
সম্পর্কিত
ঈদ উপলক্ষে বিআরটিসির স্পেশাল বাস সার্ভিস চালু ২৩ মে 
ঈদযাত্রায় ৩৭৭ দুর্ঘটনায় প্রাণ গেল ৩৯৪ জনের
ঈদযাত্রা স্বস্তিদায়ক ছিল, দুর্ঘটনা কমেছে: সড়কমন্ত্রী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম