অনলাইন জুয়া অ্যাপস ব্যবহার করে অবৈধ ই-ট্রানজেকশন, গ্রেফতার ৫

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ এপ্রিল ২০২৩, ১৯:৩৫আপডেট : ১২ এপ্রিল ২০২৩, ১৯:৩৫

অনলাইন জুয়া অ্যাপস ব্যবহার করে ক্যাসিনো-জুয়া খেলার মাধ্যমে অবৈধ ই-ট্রানজেকশনে মোটা অংকের টাকা হাতিয়ে নিতো একটি চক্র। ওই চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। মঙ্গলবার (১১ এপ্রিল) রাজশাহী মহানগরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

বুধবার (১২ এপ্রিল) দুপুরে এটিইউর পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) মোহাম্মদ আসলাম খান এ তথ্য জানান।

গ্রেফতার ব্যক্তিরা হলেন– সিরাজুল ইসলাম ওরফে ওয়াসীম (৩৩), মনিরুল ইসলাম ওরফে মুন্না (৩৪), শরিফুল ইসলাম (৪৫), আব্দুল হাকিম ও তানভীর ইসলাম ওরফে সোহাগ (৩৫)। এ সময় তাদের কাছ থেকে ৯টি মোবাইল ফোন, এক লাখ ১৭ হাজার ২০০ টাকা, একটি সিঙ্গার অ্যান্ড্রয়েড টিভি, একটি রাউটার, একটি ডায়েরি এবং একটি মিনি প্যাড জব্দ করা হয়।

মোহাম্মদ আসলাম খান জানান, বিশেষ অভিযান পরিচালনা করে রাজশাহীর তকিপুর মধ্যপাড়া থেকে সিরাজুল ইসলাম ওরফে ওয়াসীমকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে এই চক্রের বাকি সদস্যদের গ্রেফতার করা হয়েছে। সুপার এজেন্টসহ কয়েকজন ব্যক্তি পবা উপজেলা গেটের আবুল হোসেন মার্কেটের ভেতরে দোকানে বসে প্রতিনিয়ত অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।

তিনি জানান, গ্রেফতার ব্যক্তিরা অনলাইন জুয়ার একটি সংঘবদ্ধ চক্র। তারা বিভিন্ন অনলাইন জুয়া অ্যাপস ব্যবহার করে জুয়া খেলার মাধ্যমে সাধারণ মানুষকে বিভিন্ন প্রলোভন দেখাতেন। প্রতারণার উদ্দেশ্যে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অনলাইনে জুয়া খেলা অর্থ লেনদেন করতেন। এই অবৈধ ই-ট্রানজেকশন করে বিপুল পরিমাণ টাকা অবৈধভাবে হাতিয়ে নেয় চক্রটি।

গ্রেফতারদের বিরুদ্ধে রাজশাহী মহানগর এয়ারপোর্ট থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

/এএইচ/আরকে/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম