এয়ারবাস কিনবে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মে ২০২৩, ০৩:৪১আপডেট : ০৬ মে ২০২৩, ০৩:৫৫

ইউরোপের এয়ারবাস থেকে যাত্রী ও মালামাল পরিবহন বিমান কেনা এবং বাংলাদেশের অ্যাভিয়েশন সেক্টরের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার জন্য অ্যাভিয়েশন অংশীদারিত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ ও যু্ক্তরাজ্যের মধ্যে একটি জয়েন্ট কমিউনিকে স্বাক্ষরিত হয়েছে।

বাংলাদেশের পক্ষে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ‍ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপি এবং যুক্তরাজ্যের পক্ষে সে দেশের বিনিয়োগমন্ত্রী লর্ড ডমিনিক জনসন এতে সই করেন। এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সংক্রান্ত ট্রেড এনভয় রোশনারা আলী এমপি উপস্থিত ছিলেন।

শুক্রবার (৫ মে) বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই উদ্যোগের ফলে বাংলাদেশের অ্যাভিয়েশন ইন্ড্রাস্ট্রির উন্নয়ন হবে। পাশাপাশি যুক্তরাজ্যসহ এয়ার বাসের অন্য ইউরোপীয় অংশীদারদের সঙ্গেও বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় হবে। এই বিমান কেনার ক্ষেত্রে ইউকে এক্সপোর্ট ফাইন্যান্স থেকে সহজ শর্তে দীর্ঘমেয়াদি ঋণ সুবিধাও পেতে পারে বাংলাদেশ। বাংলাদেশের অ্যাভিয়েশন সেক্টরের সম্প্রসারণ এবং এর বহুমাত্রিকতা আনতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এটি যাত্রী পরিবহন ও কার্গো ব্যবসার ক্ষেত্রে ‍বিমানের সক্ষমতাকে অনেক উচ্চ স্থানে নিয়ে যেতে পারে।

এ বিষয়ে সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান বলেন,  ‘এই উদ্যোগের ফলে এয়ারবাস এবং বাংলাদেশ বিমানের মধ্যে দীর্ঘ ও কার্যকর সম্পর্ক স্থাপিত হতে পারে। যার মাধ্যমে বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি তথা ইইউয়ের বর্তমান সম্পর্ক আরও শক্তিশালী হতে পারে।’

/এসএসজেড/এমএএ/
সম্পর্কিত
হজ শেষে দেশে ফিরেছেন ২১৩৪৩ হাজি, মৃত্যু ৪৪ 
ঈদে বিমানের যাত্রীদের মাঝে উপহারসামগ্রী বিতরণ
ঝড়ের কবলে শাহজালালে নামতে না পেরে কলকাতা-চট্টগ্রামে গেলো দুই ফ্লাইট
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম