শিশুকে ট্রাকে তুলে ধর্ষণের অভিযোগে চালক গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মে ২০২৩, ১৬:৪৭আপডেট : ১০ মে ২০২৩, ১৭:১৬

সিলেটের এয়ারপোর্ট এলাকায় ১০ বছরের মেয়েশিশুকে ট্রাকে তুলে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় আসামি রওশনালী বেপারীকে (৪৭) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। মঙ্গলবার (৯ মে) দুপুরে রাজধানীর শ্যামপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় ট্রাকটিও জব্দ করা হয়েছে।

বুধবার (১০ মে) বেলা আড়াইটায় এ তথ্য জানান র‌্যাব-১০ অধিনায়ক মোহাম্মদ ফরিদ উদ্দিন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামি র‌্যাবকে জানায়, সে পেশায় একজন ট্রাকচালক। ট্রাক চালিয়ে প্রায়ই শিশুটির বাড়ির পাশ দিয়ে যাতায়াত করতো। একদিন শিশুটিকে রাস্তায় একা দেখে ডেকে নিয়ে চকলেট কিনে দেয়। পরে বেশ কয়েক দিন চকলেট, বিস্কুট কিনে দিয়ে প্রলোভন দেখিয়ে তার গতিবিধি পর্যবেক্ষণ করে।

র‌্যাব জানায়, গত ২ আগস্ট সকাল ৬টার দিকে শিশুটি বাড়ির পেছনে টয়লেটে যায়। একই সময় রওশনালী বাড়ির পাশে ওত পেতে থাকা অবস্থায় শিশুটিকে বিভিন্ন প্রলোভন দেখায়। পরে কৌশলে ট্রাকে উঠিয়ে এয়ারপোর্টের ধোপাগুলা এলাকার নির্জন রাস্তার পাশে নিয়ে যায়। সেখানে ভয়ভীতি দেখিয়ে ট্রাকের ভেতরে তাকে ধর্ষণের চেষ্টা করে।

একপর্যায়ে চিৎকার করলে শিশুটির মুখ চেপে ধরে ধর্ষণ করে রওশনালী। এতে শিশুটি অজ্ঞান হয়ে পড়ে। পরে জ্ঞান ফিরলে রওশনালী তাকে বিস্কুট ও অন্যান্য জিনিসপত্র দিয়ে ট্রাক থেকে নামিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়।

গ্রেফতার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানায় র‌্যাব।

/কেএইচ/আরকে/এমওএফ/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের