গ্রীষ্মে কালো কোট পরা ‘ঐচ্ছিক’ চেয়ে ২০ আইনজীবীর আবেদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মে ২০২৩, ১৭:৩৫আপডেট : ১১ মে ২০২৩, ১৮:০৮

অসহনীয় গরমে স্বাস্থ্য সুরক্ষা বিবেচনায় মার্চ থেকে অক্টোবর মাস পর্যন্ত সময়ে আইনজীবীদের কালো কোট পরা ‘ঐচ্ছিক’ নির্ধারণে প্রয়োজনীয় ব্যবস্থা চেয়ে আবেদন জানানো হয়েছে। বৃহস্পতিবার (১১ মে) সারাদেশের ২০ আইনজীবী বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান বরাবর এ আবেদন পাঠান।

আবেদনকারীরা হলেন– সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান, মো. মহসিন কবির, তানজিলা রহমান জুঁই, সুবীর নন্দী দাস, জেসমিন আখতার, ফারজানা ইসলাম, নিশাত ফারজানা, চট্টগ্রামের জেলা আইনজীবী সমিতির সদস্য তানিয়া বেগম, মুন্সিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য সারমিন আক্তার, শরিয়তপুর জেলা আইনজীবী সমিতির সদস্য পূজা বিশ্বাস, ঢাকা আইনজীবী সমিতির সদস্য মো. বাহাউদ্দিন আল ইমরান, মো. আব্দুল্লাহ আল মামুন ভূঁইয়া, মো. আইনুল ইসলাম, মাহমুদা আহমেদ নিলা, সামিনা রহমান, আসমা উল হুসনা, নাশিদুস জামান, কেএম আশরাফ রাব্বী, তানজিলা আহমেদ লিসা এবং ইফাত হাসান (শাম্মী)।

আবেদনে আইনজীবীরা জানিয়েছেন, আইনজীবী হিসেবে পেশায় যুক্ত থাকার কারণে বাংলাদেশ বার কাউন্সিল নির্ধারিত পোশাক পরতে হয়। বছরের প্রতিটি মাসেই এটা পরে যেতে হয়। অথচ বাংলাদেশ একটি গ্রীষ্মপ্রধান দেশ। প্রতি বছরের মার্চ থেকে অক্টোবর মাস পর্যন্ত উচ্চমাত্রার উষ্ণ আবহাওয়ার কারণে সারাদেশের আইনজীবীরা নিদারুণ, অসহনীয়, অবর্ণনীয় শারীরিক ও মানসিক কষ্ট সহ্য করে পেশাগত দায়িত্ব পালন করে আসছেন।

তারা বলেন, সরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফর্মেশন সার্ভিসেস বা সিইজিআইএসের হিসেবে, ১৯৬১ থেকে ১৯৯০ সাল পর্যন্ত প্রতি বছর গড়ে আমাদের দেশের তাপমাত্রা বেড়েছে ০.০০৬৭ ডিগ্রি সেলসিয়াস। আর ১৯৯১ থেকে ২০১৯ পর্যন্ত প্রতিবছর তাপমাত্রা বেড়েছে গড়ে ০.৩ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ আগের তিন দশকের তুলনায় গত তিন দশকে গড় তাপমাত্রা বেড়েছে এর প্রায় সাড়ে চার গুণ।

আইনজীবীদের জন্য নির্ধারিত পোশাক কালো কোট মূলত শীতকালীন পোশাক উল্লেখ করে তারা বলেন, কালো কোটের কারণে অসহনীয় গরম সহ্য করতে হয়। এছাড়া গাঢ় রঙের পোশাক অতিরিক্ত তাপ শোষণ করে। তাই গরমের সময় এ ধরনের কাপড় এড়িয়ে চলাই ভালো। সাম্প্রতিক বছরগুলোতে অতিরিক্ত উষ্ণ আবহাওয়ায় কালো কোট পরার কারণে বহু আইনজীবী অসুস্থ হয়ে পড়েন এবং হিট স্ট্রোকে মৃত্যুর ঘটনাও ঘটেছে।

আবেদনকারী আইনজীবীরা দাবি করেন, আজ বৃহস্পতিবার (১১ মে) ঢাকা আইনজীবী সমিতির সদস্য শফিউল আলম ৪৪ বছর বয়সে হিটস্ট্রোকে মারা গেছেন। 

তারা বলেন, কখনও কখনও দেখা গেছে, তীব্র গরমে কালো কোট পরে অনেক আইনজীবী আদালতে যেতে পারেন না। ফলে তারা পেশাগত অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। এছাড়াও যারা পেশাগত দায়িত্ব পালন এবং আর্থিক প্রয়োজনে তীব্র দাবদাহ উপেক্ষা করে এই পোশাক পরে নিয়মিত পেশা পরিচালনা করছেন তারাও ধীরে ধীরে চরম স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ছেন। শুধু কালো কোট বাধ্যতামূলকভাবে পরার কারণে উদ্ভূত এই সমস্যা থেকে এখনই পরিত্রাণ পাওয়া অত্যন্ত জরুরি এবং মানবিক তথা সময়ের প্রয়োজন।

তাই স্বাস্থ্য সুরক্ষা সুবিবেচনায় বছরের মার্চ থেকে অক্টেবর মাস পর্যন্ত সময়ে আইনজীবীদের জন্য কালো কোট পরা ঐচ্ছিক বলে নির্ধারণ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয় আবেদনে।

/বিআই/এফএস/
সম্পর্কিত
রামিসা হত্যা মামলায় রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ 
আ.লীগ নেতা অ্যাড. হুমায়ুনের মৃত‍্যুতে প্রধান বিচারপতির শোক
রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে দাঁড়াবেন না কোনও আইনজীবী
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের