ছেলের আত্মহত্যার চেষ্টা, ৯৯৯-এ বাবার ফোন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মে ২০২৩, ১৭:০০ আপডেট : ১৭ মে ২০২৩, ১৭:০০

পাবনার সাঁথিয়া কাঁচা বাজার এলাকা থেকে মঙ্গলবার (১৬ মে) বিকালে একজন কলার জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন। তিনি জানান, তার ১৮ বছর বয়সী ছেলে ঘরের দরজা বন্ধ করে হাত-পা কাটার চেষ্টা করছে। আত্মহত্যার হুমকি দিচ্ছে। তাকে অনেক বোঝানোর চেষ্টা করলেও দরজা খুলছে না। দরজা ভাঙার চেষ্টা করলে ফাঁসি নেওয়ার হুমকি দিচ্ছে। কলার দ্রুত পুলিশি সহায়তার অনুরোধ জানান।

৯৯৯-এর মূল কার্যালয় থেকে সাঁথিয়া থানায় বিষয়টি জানিয়ে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়। খবর পেয়ে সাঁথিয়া থানা-পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। ছেলেটিকে বুঝিয়ে শান্ত করলে এক পর্যায়ে সে দরজা খুলে বেরিয়ে আসে।

বুধবার (১৭ মে) বিকালে ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার এ তথ্য জানান।

তিনি বলেন, ‘ওই পরিবারটির কাছে জানা যায়, ছেলেটির বাবা নৌবাহিনীতে সৈনিক পদে কর্মরত ছিলেন। সম্প্রতি অবসর নিয়েছেন। তার ছেলে প্রচুর টাকা অপচয় করতো এবং লেখাপড়া ছেড়ে দিয়েছে। এসব বিষয় নিয়ে তাকে শাসন করায় এবং টাকা দেওয়া বন্ধ করায় অভিমানে সে আত্মহত্যার চেষ্টা করে।’

/কেএইচ/আরকে/    
সম্পর্কিত
৯৯৯ নম্বরে কল করে লাখ টাকা ছিনতাইয়ের হাত থেকে রক্ষা, পিস্তলসহ গ্রেফতার ৩ 
৯৯৯ সেবায় বিলম্ব, হাইকোর্টের রুল
তিন দিন সাগরে ভাসছিলেন ১৬ জেলে, ৯৯৯ নম্বরে কল করে উদ্ধার
সর্বশেষ খবর
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ
পুলিশের সঙ্গে ম্যাজিস্ট্রেট সঠিকভাবে যোগাযোগ করেনি: স্বরাষ্ট্রমন্ত্রী 
পুলিশের সঙ্গে ম্যাজিস্ট্রেট সঠিকভাবে যোগাযোগ করেনি: স্বরাষ্ট্রমন্ত্রী 
ভারতের বিপক্ষে তারকা ফরোয়ার্ডকে পাচ্ছে না ব্রাজিল 
ভারতের বিপক্ষে তারকা ফরোয়ার্ডকে পাচ্ছে না ব্রাজিল 
দুর্গাপূজায় ২৪ ঘণ্টা মনিটরিং, টানা পাঁচ দিনের ছুটি: স্বরাষ্ট্রমন্ত্রী
দুর্গাপূজায় ২৪ ঘণ্টা মনিটরিং, টানা পাঁচ দিনের ছুটি: স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো