‘বাল্যবিয়ে নিরোধ আইনের ১৯ ধারা সংশোধন জরুরি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মে ২০২৩, ১৮:৫৮আপডেট : ১৮ মে ২০২৩, ১৮:৫৮

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেছেন, বাল্যবিয়ে নিরোধ আইনের ১৯ ধারা সংশোধনের সুপারিশ করবে জাতীয় মানবাধিকার কমিশন। কারণ, বাল্যবিয়ের ছোবলে পড়ে নারীর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে।

বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে রাজধানীর একটি হোটেলে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে ‘শিশুর প্রতি সহিংসতা নিরসনে প্রচারাভিযান’ শীর্ষক উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, ‘বাল্যবিয়ে নিয়ে অনেক গবেষণা হয়েছে। একটি গবেষণায় দেখা গেছে, অর্থনৈতিক দুর্দশার কারণে ১৮ দশমিক ৯৯ শতাংশ এবং সামাজিক নিরাপত্তাহীনতার কারণে ২৫ দশমিক ৪৬ শতাংশ বাল্যবিয়ে হয়। এছাড়াও কম বয়সে বিয়ে দিলে যৌতুকের পরিমাণ কম দিতে হয় বলে মনে করেন অনেক বাবা-মা। এজন্য বাল্যবিয়ে প্রতিরোধে স্থানীয় নেতা ও ধর্মীয় নেতাদের বেশি করে সম্পৃক্ত করা জরুরি।’

তিনি বলেন, ‘বাল্যবিয়ে নিরোধ আইনের ১৯ ধারায় যে বিশেষ বিধান রাখা হয়েছে, তা সুনির্দিষ্ট না হয়ে পরিধির ব্যাপকতার কারণে বাল্যবিয়ে নিয়ন্ত্রণ করার চেয়ে প্রশ্রয় দেওয়ার মতো হয়ে যাচ্ছে। আইনের এই ধারা সংস্কারের জন্য সরকারের কাছে সুপারিশ করবে জাতীয় মানবাধিকার কমিশন।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, ‘বাল্যবিয়ের কারণে অন্যান্য আর্থ-সামাজিক প্রতিবান্ধকতা যেমন- মাতৃমৃত্যু, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মেয়েদের ঝরে পড়া ইত্যাদি দেখা যায়। বাংলাদেশ সরকার মেয়ে শিশুদের বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধে শিক্ষা উপবৃত্তি চালু করেছে। এর ফলে এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে মেয়ের সংখ্যা ছেলেদের চেয়ে ১০ ভাগ বেড়েছে।’ বাল্যবিয়ে রোধে ধর্মীয় ও রাজনৈতিক নেতাদের সচেতন করা বেশি জরুরি বলেও তিনি মনে করেন।

অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন পরিচালিত ‘লিসেনিং টু ব্রাইডস’ শীর্ষক গবেষণা প্রতিবেদন উপস্থাপনা করা হয়। এতে আরও বক্তব্য রাখেন– ওয়ার্ল্ড ভিশনের ন্যাশনাল ডিরেক্টর সুরেশ বারলেট, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র ডিরেক্টর (অপারেশনস) চন্দন গোমেজ এবং উপপরিচালক নিশাত সুলতানা। 

/জেইউ/আরকে/
সম্পর্কিত
আলোচনায় সিমরিন লুবাবার বাল্যবিয়ে, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি নারীপক্ষের
শাড়ির বুননে সন্তানদের স্বপ্ন আঁকেন মায়েরা
বাল্যবিয়ের অপরাধে বরের জরিমানা
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি