এখন ৯ দিনেই জমির নামজারি করছে ঢাকা জেলা প্রশাসন 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২২ মে ২০২৩, ১৩:১৪আপডেট : ২২ মে ২০২৩, ১৩:১৪

আগে ভূমি সেবা নিয়ে অনেক ভোগান্তি ছিল, এখন তা অনেকটাই কমে গেছে দাবি করে ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেছেন, ‘জমির নামজারি করতে ১৪ দিনের সময় বেঁধে দেওয়া আছে। কিন্তু ঢাকা জেলা প্রশাসন মাত্র ৯ দিনে নামজারি করছে।’ সোমবার (২২ মে) ‘ভূমি সেবা সপ্তাহ’ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘নামজারি আমরা ১৪ দিনের আগেই করছি। এ বিষয়ে কর্মকর্তাদের ফাঁকি দেওয়ার কোনও উপায় নেই। অনলাইনে আবেদন করলে ঝুলিয়ে রাখার কোনও উপায় নেই। আবেদন গ্রহণ করবে, নয়তো খারিজ করে দেবে। কিন্তু ঝুলিয়ে রাখার উপায় নেই।’

তিনি আরও বলেন, ‘অনেক সময় দেখা যায় জায়গার নথি হারিয়ে যায় বা পুড়ে যায়। অনেকেই ইচ্ছাকৃতভাবে এসব করে থাকে। তাই আমরা চেষ্টা করছি, সকল জমির ছায়া নথি তৈরি করার। এই প্রকল্প সম্পন্ন হলে নথি হারিয়ে গেলেও এ তথ্য পাওয়া যাবে।’

জেলা প্রশাসক বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে ভূমি মন্ত্রণালয় ভূমি ব্যবস্থাপনায় তথ্য প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি ভূমি সংক্রান্ত আইনকানুনের যুগোপযোগীকরণের মাধ্যমে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার প্লাটফরম গড়ে তোলে। ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার সুফল হিসাবে ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর গ্রহণ, অনলাইন সায়রাত মহাল, জলমহাল, ব্যবস্থাপনা, ই-পর্চা, ই-নকশা গ্রহণসহ নানাবিধ ভূমি সেবা ঘরে বসে গ্রহণ করা যায়। তাছাড়া ডাকসেবার মাধ্যমেও ভূমি সেবা দেওয়া হয়।’

ঢাকার সকল ভূমি অফিস ‘ক্যাশলেস’ ঘোষণা করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘হয়রানিমুক্ত ভূমি সেবা গ্রহণে অনলাইনে শুনানি গ্রহণসহ অফিসের বাইরে গণশুনানি করে সেবা প্রদান করা হচ্ছে। অর্পিত সম্পত্তি, পরিত্যক্ত সম্পত্তি, লিজ নবায়নের আধুনিকায়নে ঢাকা জেলা প্রশাসন কার্যকর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।’

ঢাকা জেলা প্রশাসন সরকারি সম্পত্তি রক্ষার্থে বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে বলেও জানান এই কর্মকর্তা। তিনি বলেন, ‘এ যাবত অনেক খাস জমি উদ্ধার করা হয়েছে এবং কার্যক্রম অব্যাহত রয়েছে। তাছাড়াও যাছাই-বাছাইকরণের মাধ্যমে ঢাকা জেলার অসহায়, দরিদ্র, গৃহহীন, দুস্থদের মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ আশ্রায়ণ প্রকল্পের মাধ্যমে পুনর্বাসনসহ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হচ্ছে।’

/এমকেআর/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম