প্রধানমন্ত্রীর প্রত্যাশা পূরণে নৌ পুলিশকে কাজ করে যেতে হবে: আইজিপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মে ২০২৩, ১৮:৩২আপডেট : ২৩ মে ২০২৩, ১৮:৩২

আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, নৌ পুলিশ অল্প সময়ের মধ্যে নৌপথে যাত্রী, নৌযান মালিক এবং সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে। তাছাড়া প্রধানমন্ত্রী যে প্রত্যাশা নিয়ে নৌ পুলিশ গঠন করেছেন, সে প্রত্যাশা পূরণে আরও ভালোভাবে কাজ করতে হবে। এই ভালো কাজের মধ্য দিয়েই নিজেদের ভালো কাজের রেকর্ড ভাঙতে হবে। দেশের নৌপথের নিরাপত্তা এবং মৎস্য সম্পদ সংরক্ষণেও নৌ পুলিশকে আরও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি।

মঙ্গলবার (২৩ মে) নৌ পুলিশ হেডকোয়ার্টার্সে নৌ পুলিশের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

নৌ পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নৌ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া ভার্চুয়ালি সভায় যুক্ত ছিলেন নৌ পুলিশের ১৪১টি থানা ও ফাঁড়ির অফিসার ইনচার্জরা।

আইজিপি বলেন, ‘জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর ‘‘জিরো টলারেন্স’’ নীতিতে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের ফলে জঙ্গি দমনে আমরা সফল হয়েছি। সেজন্য পুলিশের প্রতি মানুষের প্রত্যাশা বেড়েছে। তাদের প্রত্যাশা অনুযায়ী সেবা দিয়ে মানুষের আস্থা অর্জন করতে হবে। পুলিশি সেবা পেতে মানুষ যেন কোনও ধরনের হয়রানির শিকার না হয় সেজন্য প্রত্যেক পুলিশ সদস্যকে সচেষ্ট থাকতে হবে।’

চৌধুরী আবদুল্লাহ আলম মামুন বলেন, ‘সামগ্রিকভাবে পুলিশ ভালো কাজ করছে। অতীতে যেখানে প্রায় ৯০ ভাগ ক্লুলেস মামলার রহস্য উদঘাটিত হতো না, সেখানে প্রায় ৯৫ ভাগ ক্লুলেস মামলার রহস্য এখন উদঘাটিত হচ্ছে। পুলিশ সদস্যদের আন্তরিকতা, নিষ্ঠা এবং মামলা তদন্তে প্রযুক্তিগত সক্ষমতা বাড়ায় এটা সম্ভব হয়েছে।’

কোনও পুলিশ সদস্য মাদক ও দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত থাকলে তাকে কোনও ধরনের ছাড় দেওয়া হবে না মন্তব্য করে আইজিপি বলেন, ‘কোনও পুলিশ সদস্যের অপরাধের দায়ভার বাংলাদেশ পুলিশ বহন করবে না।’

নৌ পুলিশ প্রধান তার স্বাগত বক্তব্যে নৌ পুলিশের সার্বিক কার্যক্রম সভায় উপস্থাপন করেন। তিনি বলেন, ‘নৌ পুলিশ নৌপথের নিরাপত্তা এবং মৎস্য সম্পদ সংরক্ষণে দায়িত্ব পালন করে যাচ্ছে।’ তিনি বিশেষায়িত এ ইউনিটের কার্যক্রম আরও অনন্য মাত্রায় উন্নীত করার প্রত্যয় ব্যক্ত করেন।

নৌ পুলিশের কর্মকর্তারা অপারেশনাল কার্যক্রম সংক্রান্ত বিভিন্ন প্রয়োজনীয়তা সম্পর্কে আইজিপিকে অবহিত করেন। আইজিপি তাদের বক্তব্য শোনেন এবং সম্ভাব্য সমাধানের আশ্বাস দেন।

আইজিপি নৌ পুলিশ হেডকোয়ার্টার্সে স্থাপিত ‘বঙ্গবন্ধু কর্নার’ ঘুরে দেখেন। তিনি নৌ পুলিশ কন্ট্রোল রুমের কার্যক্রম পরিদর্শন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

/জেইউ/আরকে/
সম্পর্কিত
জঙ্গল সলিমপুর যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী-আইজিপি
ঈদযাত্রা: মহাসড়ক পরিদর্শনে আইজিপি
আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশ নিরলসভাবে কাজ করছে: আইজিপি
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের