কম দামে সৌদি রিয়াল কিনতে গিয়ে ফাঁদে পড়েন চিকিৎসক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মে ২০২৩, ২১:১৩আপডেট : ২৬ মে ২০২৩, ২১:১৩

সৌদি মুদ্রা রিয়াল কম টাকায় কেনার ফাঁদে পড়ে ৯ লাখ টাকা খোয়ালেন এক চিকিৎসক। বিনিময়ে পেলেন গামছায় মোড়ানো সাদা কাগজ। এমন অভিনব প্রতারণার অভিযোগে চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার ব্যক্তিরা হলো লিয়াকত (৩৫), মিরাজ তালুকদার (৫০), মো. আহাদ শেখ (৫৮), হায়দার মৃধা (৫৭), মফিজুল মিয়া (৩৫) এবং ইমারাত মোল্লা (৬১)।

শুক্রবার (২৬ মে) সন্ধ্যায় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান।

তিনি জানান, শাহিন (ছদ্মনাম) নামের এক চিকিৎসক গত ১৮ ফেব্রুয়ারি সকালে বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউ দিয়ে হেঁটে বাসায় যাচ্ছিলেন। পথে অজ্ঞাতনামা এক ব্যক্তি সৌদি রিয়াল কোথায় ভাঙানো যায়, শাহিনকে জিজ্ঞেস করে। শাহিন ওই ব্যক্তিকে কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ে এআর মানি এক্সচেঞ্জ দেখিয়ে দেন। তখন পথ দেখিয়ে দিলেও সঙ্গে যাওয়ার জন্য অনুরোধ করে ব্যক্তিটি।

অনুরোধ রাখতে শাহিন ওই ব্যক্তির সঙ্গে মানি এক্সচেঞ্জে যান। সেখান থেকে ১০০ রিয়াল পরিবর্তন করে টাকা নেন ওই ব্যক্তি। এআর মানি এক্সচেঞ্জ থেকে বের হয়ে অজ্ঞাতনামা ব্যক্তি শাহিনকে জানায়, তার কাছে আরও ৯ লাখ সৌদি রিয়াল আছে, যা মানি এক্সচেঞ্জের চেয়ে একটু কম মূল্যে ৯ লাখ টাকায় দিতে পারবেন।

এমন প্রস্তাবে শাহিন ব্যক্তির কাছ থেকে রিয়াল নিতে আগ্রহ প্রকাশ করেন। এরপর ১ মার্চ লোকটি শাহিনকে ফোন করে রিয়াল নিতে বনানী কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে যেতে বলে। কথামতো তিনি সেখানে যান। তখন অজ্ঞাতনামা ব্যক্তির সঙ্গে আসা দুজন তাকে একটি ব্যাগ দেয়। অজ্ঞাতনামা ব্যক্তি জানায়, ব্যাগের মধ্যে ৯ লাখ রিয়াল আছে। চিকিৎসকও সরল বিশ্বাসে ৯ লাখ টাকা দিয়ে দেন। বাসায় গিয়ে ব্যাগটি খুলে ভেতরে গামছা দিয়ে মোড়ানো টুকরা পেপার দেখতে পান। পরে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে বনানী থানায় মামলা করেন চিকিৎসক।

ওসি আরও বলেন, মামলার পর বনানী থানা পুলিশ গত ২১ মে গোপালগঞ্জ থেকে লিয়াকত নামে একজনকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২৫ মে) রাতে চক্রের বাকি পাঁচ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় এ প্রতারণা করছিল বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের আদালতের মাধ্যমে কারাগার পাঠানো হয়েছে বলে জানান ওসি।

/কেএইচ/এনএআর/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম