প্রশিক্ষণার্থীকে রেখে রেস্ট বাঙ্কে: চাকরি হারালেন বিমানের সেই পাইলট

চৌধুরী আকবর হোসেন
৩১ মে ২০২৩, ১৬:৩১আপডেট : ৩১ মে ২০২৩, ১৭:২২

ক্যাপ্টেন দিলদার আহমেদ তোফায়েলকে চাকরিচ্যুত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ইনিশিয়াল রুট চেকের (আইআরসি) ফ্লাইটে প্রশিক্ষণার্থী পাইলটকে ককপিটে রেখে ক্রু রেস্ট বাঙ্কে অবস্থানের অভিযোগে সত্যতা পেয়ে তাকে চাকরিচ্যুত করা হয়েছে। একইসঙ্গে সেই ফ্লাইটে একজন প্রবাসীর হার্ট ফেইলিয়র হলেও তার দ্রুত চিকিৎসার ব্যবস্থা না করারও অভিযোগ রয়েছে।

একই ফ্লাইটে লাইসেন্সহীন ক্যাপ্টেন মোহাম্মদ ফরিদুজ্জামান নিয়ম ভঙ্গ করে পাইলটের আসনে বসেছিলেন। তবে তার বিরুদ্ধে এখনও কোনও ব্যবস্থা নেয়নি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

এ প্রসঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) মো. ছিদ্দিকুর রহমান বলেন, ক্যাপ্টেন দিলদার আহমেদ তোফায়েল বিমানে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত ছিলেন। সিঙ্গেল সেট ফ্লাইটে বাঙ্কে বিশ্রাম নেওয়া নিয়মবহির্ভূত। উড়োজাহাজ পরিচালনার সময় তিনি সেই নিয়ম ভেঙেছেন যা সুরক্ষার ক্ষেত্রে অন্যতম প্রধান ব্যত্যয়। বিষয়টি প্রমাণিত হওয়ায় তাকে চাকরিচ্যুত করা হয়েছে।

জানা গেছে, ১৫ জানুয়ারি জেদ্দা থেকে আসা বিজি-৩৩৬ ফ্লাইটে পাইলট হিসেবে ক্যাপ্টেন ইরফানুল হকের ইনিশিয়াল রুট চেক (আইআরসি) ছিল। এ ফ্লাইটে পাইলট ইন কমান্ড (পিআইসি) এবং ট্রেইনি এক্সামিনার ছিলেন ক্যাপ্টেন দিলদার আহমেদ (জি-৫২৪৫৯)। সেই ফ্লাইটে পর্যবেক্ষণের জন্য বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ফ্লাইট অপারেশন ইন্সেপেক্টর (এফওআই) ক্যাপ্টেন মোহাম্মদ ফরিদুজ্জামান ছিলেন। তবে ৭৩ বছর বয়সী ক্যাপ্টেন ফরিদুজ্জামানের  পাইলট লাইসেন্স নেই। ক্যাপ্টেন ইরফানুল হককে ককপিটে রেখে ক্রু রেস্ট বাংক চলে যান দিলদার আহমেদ তোফায়েল। সে সময়ে ককপিটে পাইলটের সিটে বসেন (বেবিচক) পাইলট লাইসেন্সহীন মোহাম্মদ ফরিদুজ্জামান।

এ ঘটনা তদন্ত কমিটি করে বিমান। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় ক্যাপ্টেন দিলদার আহমেদ তোফায়েলকে চাকরিচ্যুত করা হয়।

অন্যদিকে এ ঘটনায় নির্বিকার বেবিচক। ক্যাপ্টেন মোহাম্মদ ফরিদুজ্জামান নিয়ন্ত্রণ সংস্থার প্রতিনিধি হয়েও নিয়ম ভঙ্গ করেন। পাইলট লাইসেন্স না থাকা সত্ত্বেও বসেছিলেন পাইলটের আসনে। তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি বেবিচক। বরং সিঙ্গাপুরে এয়ারবাসের প্রশিক্ষণ সেন্টারের সক্ষমতা পরিদর্শনে তাকে সিঙ্গাপুরে পাঠাতে উদ্যোগ নিয়েছে।

যদিও বেবিচকের প্রস্তাবে আপত্তি জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। মোহাম্মদ ফরিদুজ্জামানের কর্মকাণ্ডে বেবিচকের পক্ষ থেকে তদন্ত করে কোনও ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা জানতে চেয়েছে মন্ত্রণালয়।

আরও পড়ুন-

প্রশিক্ষণার্থীকে রেখে রেস্ট বাঙ্কে পাইলট, প্রবাসীর মৃত্যুর অভিযোগ

লাইসেন্সবিহীন ক্যাপ্টেন ফরিদুজ্জামানকে সিঙ্গাপুরে পাঠাতে চায় বেবিচক, মন্ত্রণালয়ের না

/এফএস/
সম্পর্কিত
শাহজালালের এয়ারসাইডে যানবাহনে ভিটিএস বসাতে ফের সতর্কবার্তা
হজ শেষে দেশে ফিরেছেন ২১৩৪৩ হাজি, মৃত্যু ৪৪ 
বিমানবন্দরের ইজারা পেতে আবেদনের হিড়িক
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম