সেনা কর্মকর্তার বাসা থেকে চুরি হওয়া অস্ত্র ৪ বছর পর উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুন ২০২৩, ১৬:৩৪আপডেট : ০৪ জুন ২০২৩, ১৬:৪৭

রাজধানীর মিরপুরের ভাসানটেক এলাকায় সাবেক এক সেনা কর্মকর্তার বাসা থেকে চুরি হওয়া লাইসেন্সকৃত অস্ত্র চার বছর পর বরিশালের গৌরনদী থেকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকা মেট্রো (উত্তর)।

এ সময় চুরির সঙ্গে জড়িত তারেক হাওলাদারকে (২১) গ্রেফতার করা হয়েছে। শনিবার (৩ জুন) রাতে গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের নোয়াপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।

রবিবার (৪ জুন) রাজধানীর আগারগাঁও এলাকায় পিবিআই ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির বিশেষ পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম।

তিনি জানান, ২০১৯ সালের সেপ্টেম্বর মাসের ১৭ তারিখ রাতে বাসা বন্ধ করে গুলশানের ল্যাব এইড হাসপাতালে নিজ চেম্বারে যান ব্রিগেডিয়ার জেনারেল মো. সামছুল হুদা (৬৩)।

উদ্ধার হওয়া অস্ত্র

রাতে ফিরে ভেতর থেকে বাসা বন্ধ পান। তালা মিস্ত্রি ও কেয়ারটেকারের সহযোগিতায় বাসার তালা খুলতে ব্যর্থ হন। পরে বাসার পেছনে গ্রিল কাটা দেখেন। কাটা গ্রিলের ভেতর দিয়ে রুমে প্রবেশ করে দরজা খুলে দেন সেনা কর্মকর্তার গাড়িচালক। বাসায় প্রবেশ করে দেখেন তার বেডরুমের আলমারির ড্রয়ার বিছানায় পড়ে আছে এবং আলমারি খোলা ও তছনছ করা।

তার আলমারির ড্রয়ার থেকে চোর ব্যাংক থেকে তোলা নগদ ১৮ লাখ টাকা, গ্রামের বাড়ি থেকে আনা ১৪ লাখ, দুই লাখ টাকা দামের দুটি ঘড়ি ও বিভিন্ন দেশের মুদ্রাসহ প্রায় ৫৬ লাখ ৫০ হাজার টাকা এবং ড্রয়ারে থাকা এই কর্মকর্তার নামে লাইসেন্স করা একটি বিদেশি পিস্তল, ৫০ রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন চুরি করে নিয়ে যায়।

জাহাঙ্গীর আলম আরও বলেন, এই ঘটনায় ভুক্তভোগী ওই সাবেক সেনা কর্মকর্তা ভাসানটেক থানায় বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলাটি প্রথমে থানা পুলিশ তদন্তে করলেও পরে আবেদনের পরিপ্রেক্ষিতে তদন্তের দায়িত্ব পায় পিবিআই। তদন্তে নেমে গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের নোয়াপাড়া থেকে গতকাল শনিবার রাতে তারেক হাওলাদারকে ট্রেস করা হয়। পরে দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাড়ির রান্নাঘরের মাটির নিচ থেকে চুরি হওয়া বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়। অবৈধভাবে অস্ত্র রাখায় তারেকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া তারেকের বিরুদ্ধে ভাসানটেক থানায় চুরি ও মাদকসহ বেশ কয়েকটি মামলার তথ্য পেয়েছে পিবিআই।

/কেএইচ/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম