অস্ত্র-টাকাসহ মধুপুর বনে আত্মগোপনে যাচ্ছিল জঙ্গিরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুন ২০২৩, ১৮:৩৫আপডেট : ০৬ জুন ২০২৩, ১৯:১৮

নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়া’র জঙ্গি সদস্যরা আত্মগোপনে যাচ্ছিল। গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় র‍্যাবের চেকপোস্টে তল্লাশি চালিয়ে তিন জঙ্গি সদস্যকে গ্রেফতার করা হয়। এ সময় বাকি সদস্যরা পালিয়ে যায়। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ১২ লাখ ৪০ হাজার টাকাসহ বিভিন্ন উগ্রবাদী লিফলেট উদ্ধার করা হয়।

জানা গেছে, সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য গতকাল সোমবার (৫ জুন) রাতে সিএনজিচালিত অটোরিকশায় করে তারা গাজীপুর থেকে টাঙ্গাইলের মধুপুর বনাঞ্চলের দিকে যাচ্ছিল।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলো সংগঠনটির শুরা সদস্য ও অর্থ শাখার প্রধান মোশারফ হোসেন রাকিব, জাকারিয়া হোসাইন ও আহাদুল ইসলাম মজুমদার সিফাত ওরফে মামিদ।

অস্ত্র-টাকাসহ মধুপুর বনে আত্মগোপনে যাচ্ছিল জঙ্গিরা

মঙ্গলবার (৬ জুন) রাজধানীর কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় র‌্যাব-১ ও র‍্যাব-৭ পরিচালিত যৌথ চেকপোস্ট বসানো হয়। এ সময় সংগঠনটির শুরা সদস্য ও অর্থ শাখার প্রধান মোশারফ হোসেন রাকিব, জাকারিয়া হোসাইন ও আহাদুল ইসলাম মজুমদার সিফাত ওরফে মামিদ একটি সিএনজিচালিত অটোরিকশায় করে টাঙ্গাইলের মধুপুরের দিকে যাচ্ছিল। এ সময় কিছু সদস্য পালিয়ে যায়। তাদের কাছ থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ অর্থ উদ্ধার করা হয়।

খন্দকার মঈন আরও বলেন, পাহাড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিযানের কারণে তারা সমতলে চলে এসেছে। সশস্ত্র প্রশিক্ষণ নেওয়া এসব সদস্য বিভিন্ন অপরাধের জন্য সংগঠিত হচ্ছিল।

/এআইবি/কেএইচ/এনএআর/এমওএফ/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম