চার্জার ফ্যান বিস্ফোরণ: একে একে চলে গেলেন ৪ জন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুন ২০২৩, ১২:৪৯আপডেট : ১৫ জুন ২০২৩, ১৩:১৩

নারায়ণগঞ্জের ফতুল্লায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনে দগ্ধ বাবা-মা, মেয়ের পর ছেলে টুটুলও (২২) মারা গেছেন। বৃহস্পতিবার (১৫ জুন) সকাল সোয়া ৯টায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে এই ঘটনায় চার জনের মৃত্যু হলো। বার্ন ইনিস্টিউটের আবাসিক সার্জন মো. তরিকুল ইসলাম এ তথ্য জানান।

টুটুল নাটোরের গুরুদাসপুর উপজেলার দিয়াঘাট গ্রামে মৃত সালাম মণ্ডলের ছেলে।    

চিকিৎসক মো. তরিকুল ইসলাম বলেন, ‘টুটুলের শরীরের ৬০ শতাংশ দগ্ধ হয়েছিল। এ ঘটনায় সালাম মণ্ডলের নাতনি মেহেজাবিন (৭) চিকিৎসাধীন রয়েছে। তার শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে।’

এর আগে, সোমবার সন্ধ্যায় সালাম মণ্ডল (৫৫), মঙ্গলবার সকালে তার স্ত্রী বুলবুলি বেগম (৪৫) এবং একই দিন রাতে তাদের মেয়ে সোনিয়া (২৫) মারা যান।

গত ৯ জুন সকালে নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুরে শর্টসার্কিট থেকে লাগা আগুনে একই পরিবারের পাঁচ জন দগ্ধ হন। পরে তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

আরও পড়ুন...

চার্জার ফ্যান বিস্ফোরণ: মৃত্যু বেড়ে ৩

চার্জার ফ্যান বিস্ফোরণে একই পরিবারের পাঁচ জন দগ্ধ

/এআইবি/আরটি/আরকে/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম