ট্রেনে চড়ে কোরবানির পশু আসছে ঢাকায় (ফটো স্টোরি)

নাসিরুল ইসলাম
২৫ জুন ২০২৩, ১৯:২১আপডেট : ২৫ জুন ২০২৩, ১৯:২৫

আর মাত্র তিনদিন পরই কোরবানির ঈদ। ঈদকে সামনে রেখে দেশজুড়ে শুরু হয়েছে পশু বেচাকেনার পক্রিয়া। দেশের বিভিন্ন স্থানে জমে উঠছে পশুর হাট। রাজধানী ঢাকাও মুখর হচ্ছে পশুর হাট ও পশু বেচাকেনায়। এ বছরও চাঁপাইনবাবগঞ্জ থেকে কোরবানির পশু কম খরচে ঢাকায় আনার ব্যবস্থা করেছে রেল বিভাগ। তবে এবার আলাদাভাবে ‘ক্যাটল স্পেশাল ট্রেন’ চালু না করে ম্যাঙ্গো স্পেশাল ট্রেনেই আলাদা ওয়াগনে পরিবহন করা হচ্ছে কোরবানির পশু।

শনিবার (২৪ জুন) সন্ধ্যা থেকে ট্রেনে এই কোরবানির পশু পরিবহন শুরু হয়েছে।

 

গরুর পাশাপাশি ট্রেনে আসছে ছাগলও।

রবিবার (২৫ জুন) কমলাপুর ট্রেন স্টেশনে গিয়ে চোখে পড়ে সেখানে হরেক রঙের কোরবানির পশু আসার দৃশ্য

ট্রেনে করে ঢাকায় কোরবানির পশু আসার এই দৃশ্য উপভোগ করছেন কমলাপুর ট্রেন স্টেশনে যাওয়া যাত্রী এবং অন্যান্যরাও।

জানা গেছে, টানা তিন দিন (২৪ থেকে ২৬ জুন পর্যন্ত) এ সুবিধা চালু রাখবে বিশেষায়িত ট্রেনটি।

চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশনের মাস্টার মো. ওবাইদুল্লাহ বলেন, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে তৃতীয়বারের মতো খামারি ব্যবসায়ীদের চাহিদার ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেল স্টেশন থেকে গরু পরিবহনের জন্য এক জোড়া ট্রেন চালু করা হয়েছে।

 

ট্রেনটি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রহনপুর স্টেশন ছেড়ে আসে।

 

   সাড়ে ৮টায় চাঁপাইনবাবগঞ্জ স্টেশন ছেড়ে যায়।

 

/আরআইজে/
সম্পর্কিত
ঈদুল আজহায় গণমুখী ১০ বিষয় নিশ্চিত করেছে সরকার: মাহদী
সরকার পরিবর্তনে আশা ছিল দাম বাড়বে, কিন্তু এবারও সেই সিন্ডিকেট
ছুটি শেষে ঢাকামুখী যাত্রীদের ভিড়ে মুখর কমলাপুর রেলস্টেশন
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম