বাংলাদেশ থেকে আরও শান্তিরক্ষী নিয়োগের আশ্বাস জাতিসংঘের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুন ২০২৩, ০২:৪১আপডেট : ২৬ জুন ২০২৩, ০২:৪৪

সেনাবাহিনীর ভারপ্রাপ্ত প্রধান লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসানের সঙ্গে দেখা করেছেন জাতিসংঘের শান্তিরক্ষা সংক্রান্ত আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যা পিয়েরে লাক্রোয়া। এ সময় তিনি বাংলাদেশি শান্তিরক্ষীদের ভূয়সী প্রশংসাসহ আরও বেশি পরিমাণ শান্তিরক্ষী নিয়োগের আশ্বাস দেন লাক্রোয়া।

রবিবার (২৫ জুন) সেনাবাহিনীর সদর দফতরে তাদের এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তারা পারস্পরিক কুশল বিনিময় করেন এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। মালি মিশনের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কেও আলোচনা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, ভারপ্রাপ্ত সেনাপ্রধান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আরও বাংলাদেশি শান্তিরক্ষী নিয়োগের ব্যাপারে জাতিসংঘের শান্তিরক্ষা সংক্রান্ত আন্ডার সেক্রেটারি জেনারেলকে অনুরোধ করেন।

এ সময় লাক্রোয়া জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদানের ভূয়সী প্রশংসা করেন এবং তিনি বাংলাদেশ থেকে আরও বেশি পরিমাণ শান্তিরক্ষী নিয়োগের বিষয়টি বিশেষভাবে বিবেচনা করবেন বলে আশ্বাস দেন। দীর্ঘদিন ধরে সর্বোচ্চ শান্তিরক্ষী জাতিসংঘ মিশনে পাঠানোর জন্য বাংলাদেশ, বিশেষভাবে বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ জানান জ্যা পিয়েরে লাক্রোয়া। ভবিষ্যতে শান্তিরক্ষা মিশনে গুরুত্বপূর্ণ নিয়োগে বাংলাদেশিদের, বিশেষ করে নারী শান্তিরক্ষী নিয়োগের ব্যাপারেও আলোচনা হয়। ভারপ্রাপ্ত সেনাবাহিনী প্রধান তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য জাতিসংঘের শান্তিরক্ষা সংক্রান্ত আন্ডার সেক্রেটারি জেনারেলকে ধন্যবাদ জানান।

আইএসপিআর আরও জানায়, আগামী ডিসেম্বরে (২০২৩) ঘানার রাজধানী আক্রাতে অনুষ্ঠিতব্য পিসকিপিং মিনিস্ট্রিয়াল-২০২৩-এ প্রস্তুতিমূলক সম্মেলনে যোগদান উপলক্ষে তিনি বাংলাদেশ সফরে রয়েছেন। উইমেন ইন পিস শীর্ষক এই সম্মেলনটি বাংলাদেশ, কানাডা ও উরুগুয়ে যৌথভাবে আয়োজন করছে।

শান্তিরক্ষী মিশনে জাতিসংঘ গত কয়েক দশকে যে গতিশীল ধারা তৈরি করেছে, সেখানে বাংলাদেশ একটি নেতৃস্থানীয় অবস্থানে রয়েছে। এ ছাড়া বাংলাদেশ শান্তিরক্ষা মিশনে বিগত কয়েক বছর ধরে সর্বাধিক সংখ্যক শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে প্রথম স্থান অধিকার করে আছে। বাংলাদেশ থেকে প্রেরিত এই সদস্য সংখ্যা প্রতিবছরই বাড়ছে। শান্তিরক্ষা মিশনে সিদ্ধান্ত প্রণয়নের যে পদগুলো রয়েছে, সেখানেও বাংলাদেশ বেশ শক্তিশালী অবস্থানে রয়েছে।

/জেইউ/এনএআর/
সম্পর্কিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
আগামী একবছর কী করবেন খলিলুর রহমান
আমি সব সদস্য রাষ্ট্রের প্রেসিডেন্ট হবো: খলিলুর রহমান
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম