হলি আর্টিজানে নিহতদের স্মরণে ফুলেল শ্রদ্ধা কূটনীতিকদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০২৩, ১২:০৫আপডেট : ০১ জুলাই ২০২৩, ১৭:৪১

গুলশানে হলি আর্টিজানে জঙ্গি হামলায় নিহতদের স্মরণে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন কূটনীতিকরা। শনিবার (১ জুলাই) সকাল সাড়ে নয়টার দিকে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা জানাচ্ছেন কূটনীতিকরা

কূটনীতিকদের মধ্যে প্রথমে ভারতের হাইকমিশনার প্রনয় ভার্মা হলি আর্টিজানে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান। তারপর জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি নিহতদের স্মরণ করে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। তারপরই ইতালি, আমেরিকা ও জাইকার প্রতিনিধিরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। ফুল দেওয়ার সময় তারা সবাই কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

শ্রদ্ধা জানাচ্ছেন কূটনীতিকরা

সকাল থেকে শুরু হওয়া বৃষ্টি উপেক্ষা করে কুটনীতিকরা হলি আর্টিজানের সামনে এসে অপেক্ষা করেন। পরে, সবাই একে একে শ্রদ্ধা জানান। ফুল দেওয়া শেষে সবাই ঘটনাস্থল ছেড়ে যান। তবে কেউ গণমাধ্যমের সঙ্গে কোনও কথা বলেননি। 

/আরটি/আরআইজে/
সম্পর্কিত
হোলি আর্টিজানের ঘটনার বিষয়ে ডিএমপি কমিশনারের বক্তব্য নিয়ে যা জানালো ডিএমপি
হোলি আর্টিজান হামলা: যেসব কারণে হাইকোর্টে আসামিদের সাজা কমলো
গুলশানের হোলি আর্টিজানে ভয়াবহ জঙ্গি হামলার ৯ বছর আজ
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম