ভারী বৃষ্টিতে অলিগলিতে জলাবদ্ধতা, ভোগান্তি রাজধানীবাসীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০২৩, ২২:৩১আপডেট : ০১ জুলাই ২০২৩, ২২:৫১

একদিকে কোরবানির পশুর বর্জ্য জমে আছে আনাচে-কানাচে, তার ওপর কয়েকদিন ধরেই চলছে টানা বৃষ্টি। সিটি করপোরেশন কর্তৃপক্ষ বর্জ্য অপসারণে সচেষ্ট ভূমিকা রাখালেও ভারী বৃষ্টিতে রাজধানীর অলিগলিতে সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা। অধিকাংশ এলাকায় জমে যায় হাঁটু পানি। বৃষ্টি শেষ হওয়ার পরও ঘন্টাখানেক ধরে জমে থাকে এসব পানি।

শনিবার (১ জুলাই) সকাল থেকেই ছিল বৃষ্টি, দুপুরের পরই তা ভারী বৃষ্টিতে রূপ নেয়।

শেষ বিকালে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়— প্রধান সড়কগুলোতে পানি জমলেও তা আধা ঘণ্টার বেশি সময় থাকেনি। তবে কোনও কোনও এলাকায় ঘণ্টা পার হবার পরেও পানি নামেনি। ফলে স্থানীয় বাসিন্দাদের ভোগান্তি নিয়েই চলাচল করতে হচ্ছে। অধিকাংশ এলাকায় জমে যায় হাঁটু পানি

পানি জমার কারণ হিসেবে দেখা যায় পানি নিষ্কাশনের ম্যানহোলগুলোতে ময়লা জমে থাকা এবং ড্রেনগুলোর পানি ধারণ ক্ষমতার স্বল্পতা।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বললে তারা অভিযোগ করে বলেন, বৃষ্টির পানি জমলেও দ্রুত তা নিষ্কাশনে সিটি করপোরেশন থেকে কেউ আসেন না। আসলেও তা অনেক পরে। এছাড়া নিয়মিত ড্রেনের লাইনগুলো পরিষ্কারের উদ্যোগ নেয় না সিটি কর্তৃপক্ষ।

এদিকে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।

/জেডএ/এমএস/
সম্পর্কিত
ঝড়-বৃষ্টিতে ঢাকায় জলাবদ্ধতা, উপড়ে পড়েছে গাছ
বৃষ্টির পর গাবতলীতে হাঁটুপানি, বিপাকে ক্রেতা-বিক্রেতা
তুমুল বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা, ভোগান্তি
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম