চট্টগ্রামে শুভেচ্ছা সফরে ফ্রান্সের নৌবাহিনীর জাহাজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুলাই ২০২৩, ১৬:১৬আপডেট : ০২ জুলাই ২০২৩, ১৬:১৬

পাঁচ দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসে পৌঁছেছে ফ্রান্স নৌবাহিনীর জাহাজ এফএস সার্কাফ। রবিবার (২ জুলাই) জাহাজটি চট্টগ্রামবন্দর জেটিতে এসে পৌঁছালে চট্টগ্রাম নৌঅঞ্চলের চিফ স্টাফ অফিসার কমান্ডার ক্যাপ্টেন ফয়েজ জাহাজটিকে স্বাগত জানান। এ সময় নৌবাহিনীর সুসজ্জিত বাদক দল ঐতিহ্যবাহী রীতিতে ব্যান্ড পরিবেশন করে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, জাহাজটিকে স্বাগত জানাতে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূতসহ নৌবাহিনীর পদস্থ কর্মকর্তা ও নাবিকরা উপস্থিত ছিলেন। এর আগে সফরকারী জাহাজটি বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছালে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘স্বাধীনতা’ অভ্যর্থনা জানায়।

বাংলাদেশে সফররত জাহাজটিতে সর্বমোট ১৭০ জন কর্মকর্তা ও নাবিক রয়েছেন। ১২৫ মিটার লম্বা ফ্রান্সের এই জাহাজটির অধিনায়কের দায়িত্বে রয়েছেন ক্যাপ্টেন জেরোম ডুবইস। বাংলাদেশে অবস্থানকালে জাহাজটির অধিনায়ক চট্টগ্রাম নৌঅঞ্চলের কমান্ডার, বিএন ফ্লিট কমান্ডার এবং চট্টগ্রামবন্দরের চেয়ারম্যানসহ অন্যান্য ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

চট্টগ্রাম নৌঅঞ্চলে অবস্থানকালে সফরকারী জাহাজের কর্মকর্তা ও নাবিকরা বাংলাদেশ নেভাল অ্যাকাডেমি, বানৌজা পতেঙ্গা, নৌবাহিনীর সমর কৌশল বিষয়ক প্রশিক্ষণকেন্দ্র ‘স্কুল অব মেরিটাইম ওয়ারফেয়ার অ্যান্ড ট্যাকটিস’, চট্টগ্রাম ওয়্যার সিমেট্রিসহ চট্টগ্রামের দর্শনীয় স্থানগুলো পরিদর্শন করবেন। এছাড়া ফ্যান্সের নৌবাহিনীর সদস্য ও বাংলাদেশ নৌবাহিনীর সদস্যদের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে।

ফ্রান্স নৌবাহিনীর এ জাহাজের চট্টগ্রাম সফরের ফলে বাংলাদেশের সঙ্গে ফ্রান্সের বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা যায়। শুভেচ্ছা সফর শেষে জাহাজটি আগামী ৬ জুলাই বাংলাদেশ ছেড়ে যাবে।

 

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
ইসরায়েল অথবা যুক্তরাষ্ট্র, যেকোনও একটিকে বেছে নিতে হবে বললেন মার্কিন জেনারেল
ইউরোপজুড়ে দাবানলের তাণ্ডব
আকাশে টানা ২৪ ঘণ্টা ২৫ মিনিট, নজর ৩৬ লাখ মানুষের: যেভাবে রচিত হলো দীর্ঘতম ফ্লাইটের ইতিহাস
সর্বশেষ খবর
প্রাথমিকে ক্রীড়া শিক্ষায় অন্তর্ভুক্ত হচ্ছে মার্শাল আর্ট 
প্রাথমিকে ক্রীড়া শিক্ষায় অন্তর্ভুক্ত হচ্ছে মার্শাল আর্ট 
গেটে বকশিশ কম দেওয়ায় ভেঙে গেলো বিয়ে
গেটে বকশিশ কম দেওয়ায় ভেঙে গেলো বিয়ে
গ্যাস সংকটের ওপর বিলের খড়গ, সমাধান চান গ্রাহকরা
গ্যাস সংকটের ওপর বিলের খড়গ, সমাধান চান গ্রাহকরা
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে উচ্চশিক্ষার সুযোগ, এক্সপো হচ্ছে ঢাকায়
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে উচ্চশিক্ষার সুযোগ, এক্সপো হচ্ছে ঢাকায়
সর্বাধিক পঠিত
‘এনসিপির সালাউদ্দিনকে গ্রেফতার না করলে আইন হাতে তুলে নেওয়া হতে পারে’
‘এনসিপির সালাউদ্দিনকে গ্রেফতার না করলে আইন হাতে তুলে নেওয়া হতে পারে’
এবার নাসীরুদ্দীনের সঙ্গে কথোপকথনের প্রমাণ দিলেন রাশেদ খাঁন
এবার নাসীরুদ্দীনের সঙ্গে কথোপকথনের প্রমাণ দিলেন রাশেদ খাঁন
রাজধানীতে ঘরে ঢুকে নারী চিকিৎসককে হত্যা
রাজধানীতে ঘরে ঢুকে নারী চিকিৎসককে হত্যা
পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন নাহিদ ইসলাম  
পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন নাহিদ ইসলাম  
অ্যাথোস সালমের ভবিষ্যদ্বাণীতে এবার নতুন যুদ্ধের সতর্কবার্তা
অ্যাথোস সালমের ভবিষ্যদ্বাণীতে এবার নতুন যুদ্ধের সতর্কবার্তা