আগুন লাগা জাহাজে উদ্ধার অভিযান

নৌবাহিনীর কন্টিনজেন্ট মোতায়েন, বরিশাল থেকে ডলফিনের রওনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুলাই ২০২৩, ০০:২৬আপডেট : ০৪ জুলাই ২০২৩, ০০:২৬

ঝালকাঠির সুগন্ধা নদীতে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত তেলবাহী জাহাজ সাগর নন্দিনী-২ এর উদ্ধার অভিযানে নৌবাহিনীর কন্টিনজেন্ট মোতায়েন করা হয়েছে। বরিশাল থেকে ঘটনাস্থলে রওনা দিয়েছে নৌবাহিনী জাহাজ ডলফিন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবু হায়দার মো. রাশেলুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

এর আগে রবিবার (২ জুলাই) সকাল ১০টা থেকে নিখোঁজদের সন্ধানে উদ্ধারকাজ শুরু হয়। উদ্ধারকাজ অংশ নেয় ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড ও বিআইডব্লিউটিএ’র উদ্ধার কর্মীরা।

এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক মো. রুহুল আমিনকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। ইতোমধ্যে তারা কাজ শুরু করেছেন বলে জানা গেছে।

জাহাজটি নোঙর করা অবস্থায় নদীর অপর প্রান্তে শনিবার (১ জুলাই) দুপুর ২টার দিকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়ে আগুন লেগে যায়।

/জেইউ/আরআইজে/
সম্পর্কিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রাম বন্দরে তেলবাহী ট্যাংকারে লাগা আগুন নিয়ন্ত্রণে
চট্টগ্রামে তেলবাহী জাহাজে আগুন
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের