১২ হাজার পিস ইয়াবাসহ দুই পাচারকারী গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুলাই ২০২৩, ২৩:০১আপডেট : ০৮ জুলাই ২০২৩, ২৩:০১

আবুল খায়ের গ্রুপের মার্কেটিং ম্যানেজার খোরশেদ আলম জিসান ও তার সহযোগী মো. জিয়াউল হককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। শনিবার (৮ জুলাই) রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। সংস্থাটির দাবি, গ্রেফতার জিসান ও জিয়াউল হক মাদক পাচারকারী চক্রের সদস্য।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ঢাকা মেট্রো দক্ষিণের সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গ্রেফতার জিসান ও জিয়াউল হকের বাড়ি কক্সবাজারের উখিয়ায উপজেলায়। সাবানসহ বিভিন্ন পণ্যের কার্টন করে ইয়াবা পাচার করে আসছিল তারা। সড়কপথে ও ট্রেনে অন্য পণ্যের আড়ালে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ইয়াবা পৌঁছে দিত তারা।

সুব্রত বলেন, দুজনের ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। সেগুলো পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে। তাদের বিরুদ্ধে মাদক মামলা ছিল কি না, এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

এ ছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ঢাকা মেট্রো দক্ষিণের অন্য আরেকটি অভিযানে ছয় কেজি গাঁজাসহ নুরুল আলম নামে এক পোশাককর্মীকে গ্রেফতার করা হয়েছে। গেন্ডারিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা জানান, গ্রেফতার নুরুল আলম কুমিল্লা থেকে গাঁজা নিয়ে ঢাকা হয়ে সাভারের দিকে যাচ্ছিল।

/আরটি/এনএআর/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম