‘পরিবেশের মান উন্নয়নে বেশি বৃক্ষরোপণ করতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুলাই ২০২৩, ১৯:২২আপডেট : ১৩ জুলাই ২০২৩, ১৯:২২

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, দেশের পরিবেশ-প্রতিবেশের সুরক্ষা ও জনগণের আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করতে হবে। মানুষের বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার প্রয়োজনীয়তা অপরিসীম।

বৃহস্পতিবার (১৩ জুলাই) সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বন বিভাগের আয়োজনে সিলেটে বৃক্ষরোপণ অভিযান ও বিভাগীয় বৃক্ষমেলা ২০২৩  উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় পরিবেশ মন্ত্রী একথা বলেন। 

মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বনমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক পরিবেশ ‘বন ও জলবায়ু মন্ত্রণালয় ২০২২-২৩’ অর্থবছরে ৭ কোটি ৫০ লাখ বৃক্ষরোপণ করেছে।’ তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পাহাড় ও টিলা কাটা বন্ধ করতে হবে।’ মন্ত্রী এ সময় ছাদকৃষি ও সামাজিক বনায়নয়ের মাধ্যমে দেশের মোট বনায়নের পরিমাণ বৃদ্ধি করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

সিলেট জেলার জেলা প্রশাসক মো. মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার জাকারিয়া, অতিরিক্ত ডিআইজি এম এ জলিল, অতিরিক্ত পুলিশ কমিশনার মু. মাসুদ রানা এবং মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন প্রমুখ।

আলোচনা সভা শেষে বনমন্ত্রী বিভাগীয় পর্যায়ের উপকারভোগীদের মাঝে চেক ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন এবং মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

/এসএনএস/এপিএইচ/
সম্পর্কিত
পরিবেশ রক্ষায় জিরো টলারেন্স নীতিতে সরকার
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা চান পরিবেশমন্ত্রী
পাঁচ বছরে ৩ লাখ বৃক্ষরোপণ করবে ডিএসসিসি
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি