পবিত্র আশুরা ২৯ জুলাই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুলাই ২০২৩, ২০:৪৮আপডেট : ১৮ জুলাই ২০২৩, ২০:৪৮

বাংলাদেশের আকাশে আজ কোথাও ১৪৪৫ হিজরি সনের পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি। ফলে আগামীকাল ১৯ জুলাই (বুধবার) পবিত্র জিলহজ মাস ৩০ দিনে পূর্ণ হবে। আগামী ২০ জুলাই (বৃহস্পতিবার) থেকে পবিত্র মুহাররম মাস গণনা শুরু হবে। এ প্রেক্ষিতে আগামী ২৯ জুলাই (শনিবার) পবিত্র আশুরা পালিত হবে।

মঙ্গলবার (১৮ জুলাই) সন্ধ্যায় বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

সভায় ১৪৪৫ হিজরি সনের পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়গুলো, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে পাওয়া তথ্য নিয়ে পর্যালোচনা করা হয়।

সভায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আ. আউয়াল হাওলাদার, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

/সিএ/এমএস/
সম্পর্কিত
আগামী শুক্র-শনিবার ব্যাংক খোলা রাখার অনুরোধ
উপহার দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী
হজ নিবন্ধনের সময় শেষ ২৪ সেপ্টেম্বর, এরপর আর বাড়বে না
সর্বশেষ খবর
ব্যাংকে বড় নিয়োগ, ১৮ অক্টোবরের মধ্যে আবেদন
ব্যাংকে বড় নিয়োগ, ১৮ অক্টোবরের মধ্যে আবেদন
‘ডুও’র যেসব সুবিধা আইফোনের অন্য মডেলে মিলবে না
‘ডুও’র যেসব সুবিধা আইফোনের অন্য মডেলে মিলবে না
তেলের দাম বাড়িয়ে সরকার কত টাকা পাবে, জনগণের পকেট কাটা যাবে কত?
তেলের দাম বাড়িয়ে সরকার কত টাকা পাবে, জনগণের পকেট কাটা যাবে কত?
‘প্রতি বাঁকে মনে হয় নতুন দেশ’, তাজিকিস্তানের সৌন্দর্যে মুগ্ধ ভ্রমণকারী
‘প্রতি বাঁকে মনে হয় নতুন দেশ’, তাজিকিস্তানের সৌন্দর্যে মুগ্ধ ভ্রমণকারী
সর্বাধিক পঠিত
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
আলোচিত সেই দুই হোটেল বন্ধের নির্দেশ
আলোচিত সেই দুই হোটেল বন্ধের নির্দেশ
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার