রমনায় ১৪ তলা ভবন থেকে পড়ে কলেজছাত্রীর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুলাই ২০২৩, ২৩:৫৫আপডেট : ১৯ জুলাই ২০২৩, ০০:১২

রাজধানীর রমনার ইস্কাটন রোডে ১৪তলা ভবন থেকে পড়ে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। সিদ্ধেশ্বরী কলেজের ওই ছাত্রীর নাম ফারজানা আক্তার মালা। ২১ বছরের মালা স্নাতক প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। ভবনটির ১৩ তলায় পরিবারের সঙ্গে থাকতেন তিনি।

রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) আমেনা খানম এসব নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বিকেল সাড়ে ৪টার দিকে ওই বাসার সামনে থেকে মালার বোন বুশরার সহায়তায় মরদেহটি শনাক্ত ও উদ্ধার করি। মাথা, হাত, পাসহ বিভিন্ন স্থানে গভীর কাটা চিহ্ন ও জখম রয়েছে।’

আমেনা খানম বলেন, ‘মালা আনুমানিক সাড়ে ১২টার দিকে ১৪তলা থেকে পড়ে মারা যায়। বিষয়টি তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরিস্কার হওয়া যাবে।’

মালার ছোট বোন সুরাইয়া সাবিহা বলেন, ‘স্কুলে ছিলাম। বাসায় এসে জানতে পারি আমার বোন মারা গেছে।’

পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার পটুয়া গ্রামের আনোয়ার ইসলাম সাগরের সন্তান ফারজানা। ইস্কাটন রোড স্বপ্নধারা ১৮/বি ভবনের ১৩ তলায় থাকতেন তিনি। সাত ভাই-বোনের মধ্যে মালা ছিলেন দ্বিতীয়।

/এআইবি/কেএইচ/ এসপি/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি