‘আল্লাহর দলের সদস্য’ গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুলাই ২০২৩, ১৪:৩২আপডেট : ২০ জুলাই ২০২৩, ১৪:৩৫

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘আল্লাহর দলের’ সক্রিয় সদস্য মো. রুহুল আমিনকে (৫৩) গ্রেফতার করেছে পুলিশের এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)‌। বুধবার (১৯ জুলাই) গাইবান্ধার পলাশবাড়ী থানার উদয় সাগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এটিইউ’র মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেজ শাখার পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান এ তথ্য জানান।

তিনি বলেন, ‘গ্রেফতার রুহুল আমিন ২০১৯ সালে পলাশবাড়ী থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে ২০১৯ সালের ২৩ ডিসেম্বর পলাশবাড়ী থানার হরিণমারি এলাকায় অভিযান চালায় র‌্যাব। নাশকতার পরিকল্পনায় গোপন বৈঠক চলাকালীন সময়ে ‘আল্লাহর দলের’ ছয় সদস্যকে গ্রেফতার করা হয়। এ সময় রুহুল আমিন ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যায়। এরপর আত্মগোপনে চলে যায় সে। চার বছর ধরে দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিল রুহুল আমিন।’

পুলিশ সুপার বলেন, ‘রুহুল আমিন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘আল্লাহর দলের’ সক্রিয় সদস্য হয়ে প্রচলিত শাসনব্যবস্থা বিপন্ন করে তাদের কথিত শাসনব্যবস্থা কায়েম করতে কাজ করছিল। তারা মুসলিম জাকাতব্যবস্থাকে অস্বীকার করে। তাদের মতাদর্শের সদস্যদের কাছ থেকে প্রতি মাসে চাঁদা আদায় করতো সে।’

/আরটি/আরকে/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম