ঘুষ নেওয়ার অভিযোগে দুদকের দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২১ জুলাই ২০২৩, ০৩:০১আপডেট : ২১ জুলাই ২০২৩, ০৩:০৬

ঘুষ ও দুর্নীতির অভিযোগে দুদকের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তারা হলেন– সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান ও উপ-সহকারী পরিচালক সুদীপ কুমার চৌধুরী। বৃহস্পতিবার (২০ জুলাই) দুদকের চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহর স্বাক্ষরিত পৃথক আদেশে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়।

আদেশে বলা হয়েছে, দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান পাবনায় উপ-সহকারী পরিচালকের দায়িত্ব থাকাকালে অফিসে হক টেক্সটাইলের মালিক মো. শামছুল হকের কাছে ২০ লাখ টাকা দাবি করেন। এ সময় তিনি ৭৬ হাজার টাকা নেন।

এ ঘটনার একটি ফুটেজ গত ২৬ জুন বাংলাভিশন ও যমুনা টেলিভিশনসহ বিভিন্ন চ্যানেলে প্রচার হয়। এতে দেখা যায়, মেসার্স হক টেক্সটাইল লিমিটেডের মালিক শামসুল হকের কাছ থেকে ঘুষ নেন তিনি। ক্ষমতার অপব্যবহার করে শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত থাকায় দুর্নীতি দমন কমিশনের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে।

অন্যদিকে, বগুড়ায় কর্মরত থাকাকালে উপ-সহকারী পরিচালক সুদীপ কুমার চৌধুরী পুলিশের এসআই আলমগীর হোসেনের কাছ থেকে সম্পদ বিবরণী যাচাইকালে তাকে মামলা থেকে অব্যাহতি প্রদানের আশ্বাস দিয়ে ঘুষ দাবি করেন। ঘুষ নেওয়া কথোপকথনের একটি অডিও রেকর্ড দুদকের ফরেনসিক ল্যাব বিশেষজ্ঞরা পরীক্ষা-নিরীক্ষা করে তা সুদীপ কুমারের বলে জানিয়েছেন।

এসব অভিযোগে দুদকের দুই কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (কর্মচারী) চাকুরি বিধিমালা, ২০০৮ এর ৪৩ (১) বিধি অনুযায়ী দুর্নীতি দমন কমিশনের চাকরি হতে সাময়িক বরখাস্ত হন।

/জেইউ/এলকে/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
দুর্নীতির মামলায় গ্রেফতার জ্যাকব, কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের