বান্দরবানে ৫৭ ফুট উচ্চতার গোল্ডেন বুদ্ধ মনিস্ট্রি উদ্বোধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুলাই ২০২৩, ২২:১১আপডেট : ২২ জুলাই ২০২৩, ২২:১৫

বান্দরবানে নয়নাভিরাম ৫৭ ফুট উচ্চতাবিশিষ্ট গোল্ডেন বুদ্ধ মনিস্ট্রি (শোওয়ে রেদানাহ বুং ক্যং দঃগ্রী) বিহারের বুদ্ধ অভিষেক ও বিহারাধ্যক্ষ ফাং অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শনিবার (২২ জুলাই) বান্দরবান সদরের লাল মোহন বাহাদুর বাগান এলাকায় নয়নাভিরাম বৌদ্ধবিহারটির অভিষেক অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিয়ষক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। গোল্ডেন বুদ্ধ মনিস্ট্রি বিহারের জায়গাটি দান করেন মন্ত্রী।

প্রধান সড়কের পাশে সড়ক থেকে প্রায় ৫০ ফুট উচ্চতায় নির্মাণাধীন এই গোল্ডেন বৌদ্ধ ইতোমধ্যে নির্মাণ হয়েছে থাইল্যান্ড ও মিয়ানমারের বিভিন্ন বৌদ্ধ বিহারের কারুকাজের আদলে। এটি ৫৭ ফুট উচ্চতার দণ্ডায়মান বৌদ্ধমূর্তি। বিহারে মূর্তির পাশে রয়েছে একটি সুদৃশ্য গেট, দুটি সিংহ, দুটি ড্রাগন, দুটি হাতি, একটি প্যাগোডা, একটি ফোয়ারা আর একটি আকর্ষণীয় আসন’সহ বিভিন্ন স্থাপনা।

বিহারে বুদ্ধ অভিষেক ও বিহারাধ্যক্ষ ফাং অনুষ্ঠানে শীল ও দেশনা প্রদান করেন, কুশুয়া মুখপাড়া বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত কিট্রিমা মহাথের, উজানীপাড়া রাজগুরু মহা বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ড. সুবন্নলংকারা মহাথের, গোল্ডেন বুদ্ধ মনিস্ট্রি বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত উইরাচারা থেরসহ বিভিন্ন বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষরা।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোল্ডেন বুদ্ধ মনিস্ট্রি (শোওয়ে রেদানাহ বুং ক্যং দঃগ্রী) বৌদ্ধ বিহারের জমিসহ ক্যাং দাতা, পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংশৈ প্রু চৌধুরী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংশৈ প্রু চৌধুরী, রাজপুত্র মংওয়ে প্রু, পার্বত্য মন্ত্রীর সহধর্মিনী মেহ্লা প্রু-সহ বিভিন্ন বৌদ্ধ বিহারের দায়ক-দায়িকা ও উপাসক-উপাসিকারা। পরে বুদ্ধ শাসনং চিরাই তিধ্ধাতু তিনবার বলে রক্ত বৃষ্টি বর্ষণ, ধ্বজা উত্তোলন ও শান্তির পায়রা কবুতর উন্মুক্ত করা হয়।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুরের ব্যক্তিগত উদ্যোগ এবং স্থানীয় দানবীরদের অনুদান, পার্বত্য জেলা পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সার্বিক সহযোগিতায় এই গোল্ডেন বৌদ্ধ বিহারের কাজ শেষ করা হয়। উন্মুক্ত হওয়ার পর এই বৌদ্ধ মূর্তি দেখতে পূজারিদের পাশাপাশি পর্যটকদেরও ঢল নামবে বলে মনে করা হয়।

গোল্ডেন বুদ্ধ মনিস্ট্রি বিহার পরিচালনা কমিটি সাধারণ সম্পাদক মংহ্লা জানান, এই বিহার বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য একটি তীর্থস্থান। পার্বত্য এলাকাসহ দেশের বিভিন্ন স্থানের পূজারিরা এখানে ছুটে আসবে।

/এসআই/এনএআর/
সম্পর্কিত
আজও দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা
খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট
বন্যা মোকাবিলায় সর্বোচ্চ বরাদ্দ পেলো চট্টগ্রাম, সারা দেশে কত
সর্বশেষ খবর
‘মহান সংসদ নামের মর্যাদাটুকু বাঁচাতে যথাযথ ব্যবস্থা নিতে হবে’
‘মহান সংসদ নামের মর্যাদাটুকু বাঁচাতে যথাযথ ব্যবস্থা নিতে হবে’
অবসরের পর বিতর্কে ওয়ার্নার, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায় স্বীকার
অবসরের পর বিতর্কে ওয়ার্নার, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায় স্বীকার
টানা বিক্ষোভের মুখে ইউক্রেনের সেনাপ্রধানকে সরালেন জেলেনস্কি
টানা বিক্ষোভের মুখে ইউক্রেনের সেনাপ্রধানকে সরালেন জেলেনস্কি
ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ, এদের আবার বট বহিনী আছে: তাহেরী
ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ, এদের আবার বট বহিনী আছে: তাহেরী
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান