‘ইন্টারন্যাশনাল সিকিউরিটি অফিসার্স ডে’ সোমবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুলাই ২০২৩, ১৫:০৯আপডেট : ২৩ জুলাই ২০২৩, ১৫:১৩

আগামী ২৪ জুলাই ‘ইন্টারন্যাশনাল সিকিউরিটি অফিসার্স ডে’। বিশ্বের সব দেশে নিরাপত্তা কর্মকর্তাদের সম্মানে দিনটি উদযাপন করা হয়।

দিবসটি উপলক্ষে ‘সিকিউরিটি ৩৬০ লিমিটেড‘-এর পক্ষ থেকে সব সিকিউরিটি গার্ডকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সিকিউরিটি গার্ডদের অক্লান্ত পরিশ্রম, অবদানের কথা স্মরণ করিয়ে দিতেই সিকিউরিটি ৩৬০ লিমিটেড বিশ্বের অন্যান্য সব দেশের মতো আসন্ন ২৪ জুলাই আয়োজন করতে যাচ্ছে ইন্টারন্যাশনাল সিকিউরিটি অফিসার্স ডে।’

অন্যান্য বছরের মতো প্রতিষ্ঠানটি এবারও বেশ ঘটা করেই দিনটি উদযাপন করবে। এ উপলক্ষে প্রতিষ্ঠানটির কার্যালয়ে কেক কাটা, র‌্যালি ও সিকিউরিটি গার্ডদের সম্মাননা প্রদর্শন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সবার উদ্দেশে বলা হয়, ‘সিকিউরিটি গার্ডরাও আমাদের মতোই রক্তে-মাংসে গড়া মানুষ। তারাও উপযুক্ত সম্মান অর্জনের পাত্র। মূলত এটাই আমাদের এবারের আয়োজনের মূল প্রতিপাদ্য। আসুন আমরা সকলেই এই সমাজসেবকদের যথোপযুক্ত সম্মান প্রদর্শন ও তাদের প্রতি মানবিক ও সদয় আচরণ করি।’

/এসএনএস/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর পর দেশের বাইরে টেস্ট জিতলো পাকিস্তান 
তিন বছর পর দেশের বাইরে টেস্ট জিতলো পাকিস্তান 
ট্রাম্প-হেগসেথের সম্পর্কে ‘ফাটল’, যা জানালো হোয়াইট হাউস
ট্রাম্প-হেগসেথের সম্পর্কে ‘ফাটল’, যা জানালো হোয়াইট হাউস
বাদ দিতে হলো ইমরান হাশমির নতুন সিনেমার ৪ মিনিটের দৃশ্য
বাদ দিতে হলো ইমরান হাশমির নতুন সিনেমার ৪ মিনিটের দৃশ্য
স্বাভাবিক হচ্ছে গ্যাসের চাপ
স্বাভাবিক হচ্ছে গ্যাসের চাপ
সর্বাধিক পঠিত
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করায় যা বললেন সারজিস আলম
সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করায় যা বললেন সারজিস আলম
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
দক্ষিণ এশিয়ায় চমক দেখালো টাকা
দক্ষিণ এশিয়ায় চমক দেখালো টাকা