ট্রাম্প-হেগসেথের সম্পর্কে ‘ফাটল’, যা জানালো হোয়াইট হাউস

আন্তর্জাতিক ডেস্ক 
০৬ আগস্ট ২০২৬, ১১:৩৬ আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ১২:০৫

যুক্তরাষ্ট্রের মিসাইল বা ক্ষেপণাস্ত্রের ঘাটতি নিয়ে দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যাম্প ডেভিডের এক বৈঠকে প্রশ্ন বাণে বিদ্ধ করেছেন বলে যে দাবি করা হয়েছে, তা সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে হোয়াইট হাউস। মার্কিন দৈনিক দ্য ওয়াশিংটন পোস্ট-এর ওই প্রতিবেদনকে সরাসরি ‘ফেক নিউজ’ বা ভুয়া খবর বলে অভিহিত করেছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট।

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে দাবি করা হয়েছিল, দূরপাল্লার নির্দেশিত ক্ষেপণাস্ত্র বা লং-রেঞ্জ গাইডেড মিসাইল এবং আকাশ প্রতিরক্ষা ইন্টারসেপ্টরের ঘাটতি নিয়ে তাকে কেন বিভ্রান্ত করা হয়েছিল, সে বিষয়ে হেগসেথের কাছে জবাব চান ট্রাম্প। এমনকি মজুত কমে যাওয়ার এই সংকটের কারণেই ট্রাম্প ইরানের ওপর নতুন করে বড় ধরনের আক্রমণ না চালানোর সিদ্ধান্ত নিয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

তবে ট্রাম্প ও হেগসেথের মধ্যকার সেই বৈঠকে উপস্থিত ছিলেন দাবি করে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট এই প্রতিবেদনটিকে পুরোপুরি অসত্য বলে উড়িয়ে দিয়েছেন।

তিনি বলেন, বাস্তবে এমন কোনও ঘটনাই ঘটেনি এবং আমরা বারবার ওয়াশিংটন পোস্টকে বিষয়টি জানিয়েছি।

ট্রাম্প ও হেগসেথের চমৎকার সম্পর্কের কথা উল্লেখ করে লিভিট আরও বলেন, প্রেসিডেন্ট তার প্রতিরক্ষামন্ত্রীকে পছন্দ করেন এবং মনে করেন যে তিনি অসাধারণ কাজ করছেন।

সূত্র: আল জাজিরা

/এএস/ 
সম্পর্কিত
কেন হারলো ট্রাম্পের রিপাবলিকানরা: ভ্যান্স বললেন, ‘ইরান যুদ্ধের কারণে’
ডেমোক্র্যাটরা কি ট্রাম্পের ইরান যুদ্ধ থামাতে পারবে?
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ইতালির সীমান্তে কড়াকড়ি, বাংলাদেশিদের জন্য কী বার্তা?
ইতালির সীমান্তে কড়াকড়ি, বাংলাদেশিদের জন্য কী বার্তা?
হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই, সিলেটে বদলে যাচ্ছে বাংলাদেশের কৌশল!
হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই, সিলেটে বদলে যাচ্ছে বাংলাদেশের কৌশল!
‘স্ত্রী ২’ সাফল্যের পর কঠিন সিদ্ধান্ত, সফল হলেন শ্রদ্ধা
‘স্ত্রী ২’ সাফল্যের পর কঠিন সিদ্ধান্ত, সফল হলেন শ্রদ্ধা
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ৭৪.২ শতাংশের মধ্যে বিষণ্নতার লক্ষণ: গবেষণা
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ৭৪.২ শতাংশের মধ্যে বিষণ্নতার লক্ষণ: গবেষণা
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প
‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প
প্রধানমন্ত্রীর বক্তব্যকে ‘হাদিসের’ সঙ্গে তুলনা করা সেই কর্মকর্তা পদ হারালেন
প্রধানমন্ত্রীর বক্তব্যকে ‘হাদিসের’ সঙ্গে তুলনা করা সেই কর্মকর্তা পদ হারালেন