হাইকোর্টের একটি বেঞ্চে বিচারপতিদের ‘মাই লর্ড’ বলা বারণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুলাই ২০২৩, ১৬:১৭ আপডেট : ২৫ জুলাই ২০২৩, ১৭:২১

মামলার শুনানির সময় হাইকোর্টের একটি বেঞ্চের সংশ্লিষ্ট বিচারপতিদের ‘মাই লর্ড’ বা ‘লর্ডশিপ’ বলতে বারণ করা হয়েছে।

মঙ্গলবার (২৫ জুলাই) বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই মন্তব্য করেন। পরে এ বিষয়ে আদালত কক্ষের বাইরে একটি বিজ্ঞপ্তিও টাঙিয়ে দেওয়া হয়।

এ সময় আদালতের জ্যেষ্ঠ বিচারক শুনানিতে অংশ নেওয়া আইনজীবীদের উদ্দেশ করে বলেন, ‘দাসত্বের সময় নেই, প্রভুরা চলে গেছে।’ একই সঙ্গে সংশ্লিষ্ট বেঞ্চ অফিসারকে আদালত কক্ষের বাইরে এ সংক্রান্ত নোটিশ টানাতে নির্দেশ দেন।

পরে এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘‘অত্র বেঞ্চে (বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ) বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবীদের ‘মাই লর্ড’-এর স্থলে ‘ইওর অনার’ বা ‘স্যার’ সম্বোধন করার নির্দেশ প্রদান করা হলো।’’

/বিআই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
বিমানবন্দরে ১৫ লাখ টাকার স্বর্ণসহ গ্রেফতার, আসামি ২ দিনের রিমান্ডে
রবীন্দ্রনাথের ছবি মুছে ফেলার চেষ্টা: সাকিব-সুজন রিমান্ড শেষে কারাগারে
সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল থাকবেন কারাগারে, বিচার চলবে ভার্চুয়ালি
সর্বশেষ খবর
হিপনোসিস কি সত্যিই মানুষের মন নিয়ন্ত্রণ করতে পারে?
হিপনোসিস কি সত্যিই মানুষের মন নিয়ন্ত্রণ করতে পারে?
বাংলাদেশের জন্য কী বার্তা বিশ্বব্যাংক-আইএমএফের 
বাংলাদেশের জন্য কী বার্তা বিশ্বব্যাংক-আইএমএফের 
শাহজালালের ৮২ ফ্লাইট বাতিল, আটকা ১৩ হাজার যাত্রী
শাহজালালের ৮২ ফ্লাইট বাতিল, আটকা ১৩ হাজার যাত্রী
মাত্র ১২ মিনিটে গুজরাটে ৮ কোটি রুপির স্বর্ণ গায়েব
মাত্র ১২ মিনিটে গুজরাটে ৮ কোটি রুপির স্বর্ণ গায়েব
সর্বাধিক পঠিত
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
ড. ইউনূসের প্রতিষ্ঠান ‘কর ফাঁকি দেওয়ার একটি ধ্রুপদি উদাহরণ’: হাইকোর্ট
ড. ইউনূসের প্রতিষ্ঠান ‘কর ফাঁকি দেওয়ার একটি ধ্রুপদি উদাহরণ’: হাইকোর্ট
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
প্রেমে আকর্ষণ বাড়াতে গোসল না করা, ‘ফেরোমোন ম্যাক্সিং’ ট্রেন্ড আসলে কী
প্রেমে আকর্ষণ বাড়াতে গোসল না করা, ‘ফেরোমোন ম্যাক্সিং’ ট্রেন্ড আসলে কী
‘আওয়ামী সন্ত্রাসীদের’ এ ধরনের কর্মকাণ্ড বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না
ড. ইউনূসের হেনস্তা ইস্যুতে তথ্য উপদেষ্টা  ‘আওয়ামী সন্ত্রাসীদের’ এ ধরনের কর্মকাণ্ড বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না